1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে

এশিয়া কাপের জন্য ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা

  • আপডেট টাইম :: সোমবার, ৪ আগস্ট, ২০২৫

স্পোর্টস ডেস্ক : আসন্ন এশিয়া কাপের জন্য ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবশেষ পাকিস্তান সফরের পর থেকে টি-টোয়েন্টি দলে জায়গা না পাওয়া সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে রাখা হয়েছে এশিয়া কাপের প্রাথমিক দলে। এছাড়া টি-টোয়েন্টি সেটআপে ফিরেছেন পেসার নাহিদ রানাও।

প্রাথমিক দলে থাকা ক্রিকেটাররা আগামী ৬ আগস্ট মিরপুর ফিটনেস ক্যাম্পে যোগ দেবেন। ১০ আগস্টের মধ্যে ঢাকায় আসার কথা জাতীয় দলের বিদেশি কোচিং স্টাফদের। তাদের স্কিল ট্রেনিং শুরু হবে ১৫ আগস্ট।

২০ আগস্ট বাংলাদেশ দল চলে যাবে সিলেটে। পাঁচ-ছয় দিনের অনুশীলন শেষে সিলেটেই আগস্টের শেষ সপ্তাহে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সেখান থেকে ফিরে ৬ বা ৭ সেপ্টেম্বর বাংলাদেশ চলে যাবে আরব আমিরাতে। এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে, আবুধাবিতে।

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, পারভেজ ইমন, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, জাকির আলি অনিক, শামীম পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, সাইফুদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল অঙ্কন, সাইফ হাসান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com