1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি

  • আপডেট টাইম :: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি শেষ করতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এ চিঠির মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো।

বুধবার (৬ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার বরাবর পাঠানো এক চিঠিতে উল্লিখিত সময়ে প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছিলেন, আগামী ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সে জন্য ইসিকে চিঠি পাঠানো হবে। আজকের চিঠি তারই ধারাবাহিকতা।

চিঠিতে প্রধান উপদেষ্টার বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, বিগত পনের বছরে ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত জনগণ যেন এবার মহা-আনন্দের ভোট উৎসবে অংশ নিতে পারে, সে জন্য নির্বাচনকে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও সৌহার্দ্যপূর্ণ করতে হবে। পাশাপাশি যথোপযুক্ত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

সরকারের পক্ষ থেকে নির্বাচনের সব পর্যায়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে চিঠিতে উল্লেখ করা হয়, প্রধান উপদেষ্টার ঘোষণার ভিত্তিতে নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য ইসিকে সব প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com