1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা

জামানত বাতিলের ভয়ে পিআর পদ্ধতিতে ভোটের কথা বলছে কিছু রাজনৈতিক দল: মেজর হাফিজ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : জামানত বাতিল হবে বলে নির্বাচনকে বিলম্বিত করতে পিআর পদ্ধতিতে ভোটের কথা বলছে কিছু রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কিমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ। শুক্রবার (৮ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে ‘গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি: দ্রুত বিচার সম্পন্ন, মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

মেজর হাফিজ উদ্দিন বলেন, জামানত বাতিল হবে বলে নির্বাচনকে বিলম্বিত করতে পিআর পদ্ধতিতে ভোটের কথা বলছে কিছু রাজনৈতিক দল। মহান মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে, এখন নতুন নতুন তত্ত্ব নিয়ে হাজির হয়েছে জামায়াতে ইসলামী। আজব আজব থিওরি দিয়ে নির্বাচন বিলম্বিত করার কোন কারণ নেই। এবারের নির্বাচন হবে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত ও অর্থনৈতিক মুক্তির নির্বাচন। নির্বাচনকে বিলম্বিত করতে দলগুলো পিআর পদ্ধতির বাণী আওড়াচ্ছে।

হাফিজ বলেন, দেশের মানুষ পিআর পদ্ধতি বোঝেন না। বিদ্যমান ব্যবস্থাতেই জাতীয় নির্বাচন হওয়া জরুরি। সংবিধানসহ অন্যান্য বিষয় সংস্কার করবে নির্বাচিত সরকার। গণতন্ত্রকে পূর্ণভাবে বিকশিত দেখতে চাই। সরকারের অধিকাংশ সংস্কারের বিষয়ে একমত হয়েছে বিএনপি।

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, এক বছরেও ন্যূনতম সংস্কার না হওয়া এই পুলিশ বাহিনীকে দিয়ে শান্তিপূর্ণ নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা আছে। ভারতে বসে শেখ হাসিনা নির্বাচনের আগে দেশ অস্থিতিশীল করতে নানা কূটচালের পরিকল্পনা করেছে জানিয়ে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপির এই সিনিয়র নেতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com