1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা

সরকারের কাছ থেকে বড় ধাক্কা খেয়েছি: নুর

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রতি প্রত্যাশা নিয়ে বড় ধাক্কা খাওয়ার অভিযোগ তুলেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড এখনো জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি, বরং এর ঘোষণাপত্রে অনেক গতানুগতিক বিষয় অন্তর্ভুক্ত হয়েছে যা আন্দোলনের চেতনা ও প্রেক্ষাপটকে সঠিকভাবে প্রতিফলিত করে না।’

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ‘দ্রুত বিচার সম্পন্ন, মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। অগ্নিসেনা স্যোসাল ফাউন্ডেশন ও আমাদের নতুন বাংলাদেশ আলোচনা সভার আয়োজন করে।

নুর বলেন, ‘যে সিস্টেমের কারণে আওয়ামী লীগের মতো দল তৈরি হয়েছে, শেখ হাসিনার মতো সাইকোপ্যাথ তৈরি হয়েছে- তার প্রতিহত করতে হলে রাষ্ট্র সংস্কার প্রয়োজন। আগে যারা তাদের মতো চালিয়েছে, এখনো যদি কেউ তাদের মতো দেশ চালাতে চায়, তা চলবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা পরিবর্তন চাই, নিজেদেরও পরিবর্তিত হতে হবে। একজন সাংবাদিককে হত্যা করা হলো, কেউ এগিয়ে আসেনি। চারপাশে অনেক মানুষ ছিল! এই ঘটনাগুলোকে পুঁজি করে কিছু করাটাও ঠিক না।’

আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘আমরা যদি ভেবে থাকি প্রশাসন ও রাজনীতিতে তাদের পুনর্বাসন করলে তারা আমাদের সহযোগিতা করবে তা ভুল হবে। আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করতে হবে? দেশে তো লোকের অভাব পড়েনি।’

জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রের সমালোচনা করে তিনি বলেন, ‘এতে আন্দোলনের প্রকৃত প্রেক্ষাপট—১৬ বছরের অত্যাচার, গুম, খুনের ইতিহাস—যথাযথভাবে ফুটে ওঠেনি। কিছু রাজনৈতিক দলের সুবিধামতো ন্যারেটিভ তৈরি করতে গিয়ে এতে অনেক পুরোনো ও সেকেলে বিষয় ঢোকানো হয়েছে।’

নূরের মতে, বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারার সূচনা করতে হলে কেবল নির্বাচন নয়, রাষ্ট্রীয় কাঠামো ও বিচার ব্যবস্থার মৌলিক সংস্কার অপরিহার্য। তিনি উপস্থিত রাজনৈতিক কর্মী ও তরুণ প্রজন্মকে সতর্ক করে বলেন, ‘আন্দোলনের চেতনা যেন ক্ষমতার রাজনীতিতে হারিয়ে না যায়, সেটিই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com