1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম শেরপুরে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, তিন দিনের অনুষ্ঠান শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু

‘শূন্য’ রিটার্ন দিলে ৫ বছর পর্যন্ত জেল: এনবিআর

  • আপডেট টাইম :: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সামাজিক যোগাযোগমাধ্যমে শূন্য রিটার্ন দাখিলের প্রচারণাকে ভুল ধারণাভিত্তিক ও বিভ্রান্তিকর বলে আখ্যায়িত করে নতুন নির্দেশিকা জারি করেছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, শূন্য রিটার্ন দাখিল আইনত দণ্ডনীয় অপরাধ। রাজস্ব সংগ্রহকারী এ সংস্থাটি এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে।

রোববার (১০ আগস্ট) বিষয়টি নিয়ে এনবিআর থেকে একটি নির্দেশনা প্রকাশ করা হয়।

সংস্থাটির নির্দেশনায় বলা হয়েছে, সবকটি ঘর শূন্য হিসেবে পূর্ণ করে শূন্য রিটার্ন দাখিল করা যায় বলে প্রচার করা হচ্ছে।

এনবিআরের জারি করা বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আয়কর আইন ২০২৩ অনুসারে জিরো রিটার্ন নামের কোনো বিধান নেই। করদাতাকে প্রকৃত আয়-ব্যয় ও সম্পদ ও দায় রিটার্নে উল্লেখ করতে হবে। প্রকৃত করযোগ্য আয় না থাকলে কর দিতে হবে না। আর রিটার্নে মিথ্যা তথ্য দিলে আয়কর আইন অনুসারে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

শনিবার (৯ আগস্ট) আইসিএমএবির এক অনুষ্ঠানে যোগ দিয়ে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, ‘আয়কর আইনে ‘‘জিরো বা শূন্য রিটার্ন’’ কনসেপ্ট বা কোনো নিয়ম নেই।’

তিনি জিরো রিটার্নকে ‘এক্সট্রেমলি ডেঞ্জারাস’ উল্লেখ করে বলেন, করদাতা রিটার্নে যা কিছু ডিক্লার করেছেন, সেটা তার বক্তব্য। যদি তা মিথ্যা হয়, তাহলে আয়কর আইনে পাঁচ বছরের জেলের বিধান আছে। সহসাই জিরো রিটার্ন বিষয়ে এনবিআর থেকে বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানান চেয়ারম্যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com