1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে পরীক্ষার্থীদের ফরম পূরণে বিএম সাবাব ফাউন্ডেশনের সহায়তা আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্ভাবনা তৈরি হলো: হুমায়ুন কবির অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা, ছয় মাসের কারাদণ্ড এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন, ব্রিটিশ, ইইউ ও চীনা কূটনীতিকদের বৈঠক শ্রীবরদী সীমান্তে ১২৭ বোতল ভারতীয় মদ জব্দ বর পছন্দ না হওয়ায় মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ, ভেঙে গেল বিয়ে!

১০০ টাকার নতুন নোট আসছে মঙ্গলবার

  • আপডেট টাইম :: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : বাজারে আসছে নতুন নকশার ১০০ টাকার নোট। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ থিমে তৈরি এ নোট মঙ্গলবার (১২ আগস্ট) প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। এরপর ধাপে ধাপে অন্যান্য শাখা থেকেও বিতরণ করা হবে।

এর আগে একই সিরিজে ১,০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট চালু করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাকি মূল্যমানের নোটগুলোও পর্যায়ক্রমে চালু হবে।

নতুন নোটে যা থাকছে

গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষরিত ১৪০ মিমি × ৬২ মিমি আকারের এই নোটের সামনে থাকবে বাম পাশে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের ছবি এবং মাঝখানে জাতীয় ফুল শাপলার চিত্র। পেছনের অংশে থাকবে সুন্দরবনের দৃশ্য। নোটের মূল রঙ নীল।

নিরাপত্তা বৈশিষ্ট্য

নোটটিতে থাকছে ১০টি আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য, যার মধ্যে রয়েছে:
• রঙ পরিবর্তনশীল ‘১০০’ সংখ্যা (সোনালি থেকে সবুজে রূপান্তরযোগ্য)
• নিরাপত্তা সুতা—লাল থেকে সবুজে পরিবর্তনশীল
• রয়েল বেঙ্গল টাইগারের জলছাপ
• দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তিনটি উঁচু বিন্দু
• ইন্টাগ্লিও প্রিন্টিং, মাইক্রোপ্রিন্ট, সি-থ্রু ইমেজ ও UV সুরক্ষা ফিচার

নোটের দুই পাশে থাকা বিশেষ বার্নিশের কারণে এটি চকচকে হবে এবং দীর্ঘস্থায়ী হবে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com