1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

শুটিংসেটে শায়লা সাথীর গায়ে জুতা ছুড়লেন আরোহী মিম

  • আপডেট টাইম :: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
বিনোদন ডেস্ক : কদিন আগেই আলোচনায় আসেন অভিনেত্রী শায়লা সাথী। ইউটিউব ট্রেন্ডিংয়ে নাটকের মধ্যে শীর্ষে ছিল শায়লা সাথী অভিনীত ‘নিয়তির খেলা’। শীর্ষ ১০-এ আসে আরেক নাটক ‘মাটির মেয়ে’। কিন্তু তাঁর বিরুদ্ধে শোনা যাচ্ছে নানা অভিযোগ।

অভিনেত্রী আরোহী মিম বিষয়টি স্বীকার করে বলেন, ‘এটা সত্য যে সাথীর জন্য আমাদের টিমের অনেক মেম্বার চলে গেছে, চলে যেতে বাধ্য হয়েছে। অনেকের রিজিক মেরেছে ও। গত এক দেড় বছরে আমার বিরুদ্ধে এতো বেশি ষড়যন্ত্র করেছে, এতো বেশি পলিটিকস করেছে যে আমার মাথা গরম হয়ে গেছে। আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি।
আরোহী মিম বলেন, সে অভিযোগ করেছে কোনো এক শুটিং হাউজের প্রোডাকশনের মাধ্যমে ওকে নাকি মেরে ফেলতে চাইছিলাম। কী ভয়ঙ্কর সে। সে এটা বলে বেড়াচ্ছে। অনেকদিন ধরেই শুনতেছিলাম সে এটা বলে বেড়াচ্ছে যে- আরোহি আমাকে এসব বলেছে। আসলে সে আমাকে পছন্দ করে না, লাস্ট এক দেড় বছর ধরে সে আমার পেছনে লেগে আছে। সে আমকে জেলাস ফিল করে। কিন্তু আমাকে নিয়ে তার এতো কী প্রবলেম, জানি না। আমার সঙ্গে সে একটা বাজে জিনিস সৃষ্টি করতেছে।’
সমস্ত অভিযোগ মিথ্যা উল্লেখ করে মিম বলেন, আমার বিরুদ্ধে সে কেন এইসব মিথ্যা অভিযোগ দিচ্ছে এই মেয়ে আমি ঠিক বুঝতেছি না। সে আমাকে বলতেছে তুমি এটা করছ, আমি বললাম কোথায় করছি সে বলছে নাইন্টিজের শুটে। আমাদের একটা সিরিজ ছিল নাইন্টিজ নাম। ওখানে নাকি এটা করেছি, আমি তাকে জিজ্ঞেস করলাম, কার মাধ্যমে? সে বললো প্রোডাকশন বয়, আমি বললাম তাহলে প্রোডাকশন বয়কে নিয়ে আসো। খোঁজ নিয়ে দেখলাম সেই প্রোডাকশন বয় নাকি এখন মিডিয়াতে কাজই করে না। তাঁর মানে এটা হলো সে বানিয়ে বানিয়ে বলতেছে। কোনো প্রমাণ নেই। যার কারণে এটা নিয়ে ঝামেলা হয়েছে। এটার কারণে আমি তাঁর গায়ে হাত তুলেছি। আমি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে এটা করেছি। দোষ করে ও, আবার স্ট্যাটাস দিয়ে ভিক্টিম সাজে।’

মিম বলেন, ‘বাংলাদেশের দর্শকেরা বোকা আসলে। ও যা বলে তাই বিশ্বাস করে। সবার পেছনে পেছনে লাগে। সে ভদ্র সেযে থাকে, মানুষের সাথে ভদ্রভাবে কথা বলে। কি ডেঞ্জারাস সে। বাইরে সে রূপ দেখায় তা সত্যি নয়, ভেতরে সম্পূর্ণই আলাদা একটা রূপ।’ এদিকে পার্থিব সজিব ও শায়লা সাথীর মধ্যে সম্পর্কের কথা শোনা যাচ্ছে। সজিব বিবাহিত ও তার সংসার রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com