1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

এডিট করে মাসল দেখাতে গিয়ে দরজাই বাঁকিয়ে ফেললেন জায়েদ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

বিনোদন ডেস্ক : সম্প্রতি সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে জায়েদ খানের এডিট করা এক ছবি। কারণ, নিজের ফেসবুক প্রোফাইলে একটি ছবি শেয়ার করেছেন তিনি যেখানে তাকে দুই হাতে ডাম্বেল নিয়ে ব্যায়াম করতে দেখা গেছে। তবে হাতের মাসল দেখাতে গিয়েই বেধেছে মূল বিপত্তি।

নেটিজেনদের একাংশ দাবি করছেন, জায়েদ খান ছবিটিতে নিজের শরীর বিশেষ করে মাসল বা বাইসেপ এডিট করে প্রকাশ করেছেন। ছবির ব্যাকগ্রাউন্ডের দিকে দৃষ্টি আকর্ষণ করে অনেকে বলছেন, শরীরের মাসল বাড়াতে গিয়ে পেছনের দরজাটিও বাঁকা হয়ে গেছে। কেউ কেউ সরাসরি প্রশ্ন তুলেছেন ছবির সত্যতা নিয়ে।

ছবিতে এক ব্যবহারকারী মন্তব্য করেন, “কেউ দরজার দিকে তাকাও”, আরেকজন লেখেন, “ভাইয়ের হাত তো পায়ের চেয়েও বড়।” আবার অনেকেই দরজার অংশটি মার্ক করে দিয়ে মজা করে লিখেছেন, “ব্যাকগ্রাউন্ডটাও ঠিক করুন।”

ইতোমধ্যে ছবিটির ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে বিভিন্ন রকমের মিম, এবং তা মুহূর্তেই ছড়িয়ে পড়েছে বিভিন্ন ফেসবুক পেজ, গ্রুপ ও এক্স (টুইটার)-এ। ব্যায়ামরত জায়েদের এই ছবিকে ঘিরে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে হাস্যরসের নানা উপকরণ, যা নেটিজেনদের বিনোদনের খোরাক জুগিয়ে চলেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com