1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা

ফেব্রুয়ারিতে নির্বাচন দেখছি না : জিল্লুর রহমান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
বাংলার কাগজ ডেস্ক : জনপ্রিয় টিভি উপস্থাপক ও সাংবাদিক জিল্লুর রহমান বলেছেন, আমি ফেব্রুয়ারিতে নির্বাচন দেখি না। এটা শুনলে খটকা লাগবে, সরকার অসন্তুষ্ট হবে; বিএনপিও অসন্তুষ্ট হবে। আরো নানান জন আমাকে নানাভাবে তিরস্কার করার চেষ্টা করবেন। সোমবার রাতে নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক বিশ্লেষণে এসব কথা বলেন তিনি।

জিল্লুর রহমান বলেন, কেউ যদি গত কয়েক বছর ধরে আমার কথা ও লেখালেখি পর্যবেক্ষণ করেন, তাহলে দেখবেন আমি মোটামুটিভাবে যেটা বলেছি রাজনৈতিক পরিস্থিতি সেই পথেই গেছে। এমনকি বিএনপি নেতারা অনেকে বিশ্বাস করতে চাননি যে, শেখ হাসিনার সরকার এভাবে বিদায় নেবে।

তিনি বলেন, আমি এ কথা বহুবার বলেছি যে, এই সরকারের পক্ষে নির্বাচন করা সম্ভব নয়। গোটা দেশেবাসীর দাবি একটা নিরপেক্ষ নির্বাচন এবং সেটা অবশ্যই একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে।

আমি স্পষ্ট করেই বলি, এই সরকার কোনো অবস্থাতেই নিরপেক্ষ নয়। এই সরকারের আশীর্বাদ আছে জাতীয় নাগরিক পার্টির প্রতি। আমার জাতীয় নাগরিক পার্টি নিয়ে কোনো ক্ষোভ নেই। এই তরুণ নেতাদের প্রতিও আমার কোনো ক্ষোভ নেই।

অবশ্যই তাদের রাজনীতি, তাদের আচরণভঙ্গি, তাদের কর্মকাণ্ড নিয়ে আমার নানা প্রশ্ন আছে এবং সেটা আমি বিভিন্ন সময় রেখেছি। কিন্তু তাদের যে অবদান সেটাও আমি স্বীকার করি। 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com