1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

হোটেলের রুমে আর কোনোদিন অডিশন দিতে যাব না : জেসমিন ভাসিন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
বিনোদন ডেস্ক : হিন্দি টেলিভিশন জগতের অত্যন্ত পরিচিত মুখ জেসমিন ভাসিন তাঁর সঙ্গে ঘটে যাওয়া এক ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। বহু বছর পর অভিনেত্রী মুখ খুলেছেন এই বিষয়ে। তার অভিযোগ, কাস্টিং কাউচের শিকার হতে হয়েছে তাকে। ঠিক কী ঘটেছিল? কার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন জেসমিন?

সম্প্রতি এক সাক্ষাৎকারে জেসমিন জানান, ঘটনাটি ঘটেছিল মুম্বাইয়ের জুহুতে। একটি অভিনয়ের জন্য কথা বলতে তিনি সেখানে গিয়েছিলেন। গিয়ে দেখেন, হোটেলের লবিতে অনেক মেয়ে অডিশনের জন্য অপেক্ষা করছে। জেসমিনও তাদের সঙ্গে বসে পড়েন।

জেসমিন বলেন, ‘পরিচালকের কোনোভাবেই অভিনয় পছন্দ হচ্ছিল না। দৃশ্যটি ছিল প্রেমিক চলে যাচ্ছে, আর আমাকে তাকে আটকাতে হবে। কিন্তু হোটেলের রুম বন্ধ করে পরিচালক আমাকে অন্য কিছু করানোর চেষ্টা করছিলেন। তবে আমি কোনোভাবে সেখান থেকে পালিয়ে যাই। সেদিনই সিদ্ধান্ত নিই, আর কোনোদিন কোনো হোটেলের রুমে অডিশন দিতে যাব না।’
অডিশন দিতে গিয়ে মদ্যপ পরিচালককে দেখে ঘাবড়ে যান জেসমিন। তিনি অনুরোধ করেন, পরের দিন প্রস্তুতি নিয়ে এসে অভিনয় করে দেখানোর জন্য। কিন্তু পরিচালক রাজি হননি। বারবার অনুরোধের পরও পরিচালক জেসমিনকে বলেন, ‘আজই অভিনয় করে দেখাতে হবে।’
জেসমিন জানান, তিনি অভিনয় করেন কিন্তু পরিচালকের তা পছন্দ হয়নি। তিনি আরো খোলামেলাভাবে অভিনয় করতে বলেন। এরমধ্যেই পরিচালক হঠাৎ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন এবং জেসমিনকে হুমকি দিতে থাকেন। কোনো রকমে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হন অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com