1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি। মূলত তারাই রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক ভিত্তিকে টিকিয়ে রেখেছেন। আর এ প্রবাসীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ শ্রমিক শ্রেণির।

রোববার (১৭ আগস্ট) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদেশে বাংলাদেশ মিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব ও দ্বিতীয় সচিব পদায়নের লক্ষ্যে নির্বাচিত কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাসপোর্ট ও অন্যান্য সেবা প্রদানের ক্ষেত্রে পাসপোর্ট ও ভিসা উইংয়ের কর্মকর্তাদের তাদের সঙ্গে সুন্দর ব্যবহার ও সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে হবে। একইসঙ্গে দূতাবাস বা মিশনের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে, যাতে একটি সুন্দর কর্মপরিবেশ বিরাজ করে। এ ছাড়া পাসপোর্ট ও ভিসা উইংয়ের কর্মকর্তাদের দেশের মান ও সম্মান ক্ষুণ্ন হয় এমন কাজ থেকে বিরত থাকারও আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

কর্মকর্তাদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সিভিল সার্ভিসের মান সমুন্নত রাখতে হবে। কর্মকর্তাদের কোনো ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত হওয়া যাবে না। তা ছাড়া কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করা যাবে না।

বিদেশে বাংলাদেশ মিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কর্মকর্তাদের সেবামূলক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com