1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

চট্টগ্রাম সিটি গেটে দাঁড়িয়ে থাকা পিকআপে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৪

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

চট্টগ্রাম : চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে পিক আপের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে।

সোমবার (১৮ আগস্ট) ভোরে চট্টগ্রামের আকবর শাহের সিটি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই মাছ ব্যবসায়ী বলে জানা গেছে। তারা পিকআপযোগে চট্টগ্রামের ফিশারি ঘাটে মাছ আনতে যাচ্ছিলেন।

নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন, কালা দাশ (৩০), আকাশ দাশ (২৮), অজিত দাশ (৩০) ও অজ্ঞাতনামা (৩০)।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনায় পিকআপ ভ্যানের সামনে থাকা তিনজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পিকআপ ভ্যানটিতে মোট ১০ জন ছিল। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আলমগীর হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধারকাজ পরিচালনা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com