1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

সিনেমার নায়িকা চরিত্রে পর্দায় আসছেন রুনা খান

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

বিনোদন ডেস্ক : ছোট ও বড় পর্দায় নানা চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন রুনা খান। এবার প্রথমবারের মতো সিনেমার নায়িকা চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি।

‘চলচ্চিত্র: দ্য সিনেমা’ ছবিটি নির্মাণ করছেন আলী জুলফিকার জাহেদী।

নির্মাতা জানিয়েছেন, ইতোমধ্যেই সিনেমার প্রধান চরিত্রে অভিনয়ের জন্য রুনা খান চুক্তিবদ্ধ হয়েছেন। বাকি শিল্পীদের নির্বাচন প্রক্রিয়াও প্রায় শেষের পথে। চলতি বছরের শেষ প্রান্তে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে, তার আগেই নির্মাণ সংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন হবে।

নায়িকা চরিত্রে অভিনয় প্রসঙ্গে রুনা খান বলেন, পরিণত শিল্পী হিসেবে নিজেকে উপস্থাপন করতেই ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে যাচ্ছি। সে কারণেই ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’-এর নায়িকা চরিত্রটি বেছে নিয়েছি। দর্শক যেন পর্দায় আমাকে নতুন রূপে আবিষ্কার করতে পারেন এই ভাবনা থেকেই চেষ্টা করছি নিজেকে ভেঙে নতুনভাবে গড়ে তুলতে।

তিনি আরও যোগ করেন, আমরা যারা অভিনয়ে যুক্ত তাদেরকে সবাই পর্দায় দেখেন। কিন্তু অনেকে ভুলে যান, পর্দার বাইরেও আমাদের আলাদা জীবন আছে। আমাদেরও সুখ-দুঃখ-হাসি-কান্নার বাস্তব গল্প রয়েছে। এমনই এক নায়িকার গল্প নিয়েই তৈরি হচ্ছে ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’। আমার বিশ্বাস, পরিকল্পনামাফিক কাজটি শেষ করতে পারলে এটি দর্শকদের মনে ছাপ ফেলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com