1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

৮৫ কর্মকর্তাকে পুনর্বহাল করে প্রজ্ঞাপন জারি নির্বাচন কমিশনের

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : চাকরিচ্যুত ৮৫ জন উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৮ আগস্ট) এই বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এর আগে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ে এই কর্মকর্তাদের চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়। রায়ে উল্লেখ করা হয়, চাকরি হারানো কর্মকর্তাদের সব ধরনের সুযোগ-সুবিধাও ফেরত দিতে হবে।

২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া এই ৮৫ কর্মকর্তাকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছিল এমন অভিযোগে চাকরিচ্যুত করা হয়।

পরে এ বিষয়ে দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আপিল বিভাগ ২০২২ সালের ১ সেপ্টেম্বর রায় দেন। তবে ওই রায়ের বিরুদ্ধে আপিলসহ চারটি পৃথক রিভিউ আবেদন করা হয়। সব শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ গত ২৫ ফেব্রুয়ারি চূড়ান্তভাবে চাকরি ফেরতের নির্দেশ দেন।

নির্বাচন কমিশনের জারি করা সর্বশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে ওই কর্মকর্তারা আবারও দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com