
বাংলার কাগজ ডেস্ক : সরকার ভোজ্যতেলের দাম লিটারে নির্ধারণ করলেও রাজধানীর বাজারে তা বিক্রি হচ্ছে কেজি হিসেবে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সরেজমিন বাজার পরিদর্শনে এমন তথ্য উঠে এসেছে।
সংস্থাটির পক্ষ থেকে সোমবার (১৮ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, খোলা সয়াবিন ও পাম তেল এখনও কেজি হিসেবে বিক্রি হচ্ছে, যা নিয়মবিরোধী। কারণ, অত্যাবশ্যকীয় পণ্য বিপণন পরিবেশক নিয়োগ আদেশ, ২০১১ অনুযায়ী তরল পণ্যের একক পরিমাপ লিটার হওয়া বাধ্যতামূলক।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ৩ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ভোজ্যতেলের দাম লিটারে নির্ধারণ করে। নির্ধারিত দামের মধ্যে ছিল—
কিন্তু ১৮ আগস্ট কারওয়ান বাজারে ট্যারিফ কমিশনের প্রতিনিধি যে দাম পেয়েছেন, তাতে দেখা যায়—
ট্যারিফ কমিশন তাদের প্রতিবেদনে তিনটি সুপারিশ করেছে—
১. খোলা তেল বাজারজাতকরণে কেজির পরিবর্তে লিটার ব্যবহার নিশ্চিত করা।
২. খোলা পাম তেলের অতিরিক্ত দামে বিক্রি নিরুৎসাহিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে মাঠপর্যায়ে তৎপরতা পরিচালনার নির্দেশনা দেওয়া।
৩. মিলগেট, পরিবেশক/পাইকারি ও খুচরা পর্যায়ে মূল্য মনিটরিং কার্যক্রম জোরদার করা।