1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী দুই লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে সংসদে নতুন বছরের বাজেট পাস পাগলা কুকুরের কামড়ে পটুয়াখালীতে শিশুসহ আহত ১০ আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে গাছ ফেলে সড়ক অবরোধ বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি স্বাবলম্বী উন্নয়ন সমিতি থেকে অবসরে কর্মসূচি পরিচালক কাজী ছহল আহমেদ শেরপুর কালেক্টরেট স্কুলে ফল প্রকাশ, কুইজ বিজয়ীদের পুরস্কার প্রদান শেরপুরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন শেরপুরে ফ্রিল্যান্সিংয়ে এআই ব্যবহারের ওপর সেমিনার শ্রীবরদীতে মাদক সেবনের দায়ে দুইজনের এক বছর কারাদণ্ড

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন ইসির

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়ার অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৭ আগস্ট) এর অনুমোদন দেয়া হয়। শিগগিরই এটি প্রকাশ করা হবে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাউসদ গণমাধ্যমকে জানিয়েছেন, কমিশন রোডম্যাপ অনুমোদন দিয়েছে। দুই-একদিনের মধ্যেই এটি প্রকাশ করা হবে।

এদিকে আসন্ন নির্বাচন ঘিরে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে বুধবার নির্বাচন কমিশনে (ইসি) শেষ দিনের শুনানি চলছে। এদিন সকাল ১০টার দিকে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এ শুনানি শুরু হয়। শেষ দিনে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেট অঞ্চলের সংসদীয় আসনের দাবি ও আপত্তির বিষয়ে শুনানি অনুষ্ঠিত হচ্ছে। এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা অঞ্চলের দাবি-আপত্তির বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে ইসি। যেখানে ভোটার সংখ্যার সমতা আনতে গিয়ে গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে ৬টি করা হয়। সেই সঙ্গে বাগেরহাটের আসন ৪টি থেকে কমিয়ে ৩টি করা প্রস্তাব করা হয়। পরবর্তীতে গত ১০ আগস্টের মধ্যে ৮৩টি সংসদীয় এলাকার সীমানা নিয়ে ১ হাজার ৭৬০টি দাবি-আপত্তির আবেদন ইসিতে জমা পড়ে।

পরবর্তীতে গত ২৪ আগস্ট এ বিষয়ে দাবি-আপত্তির শুনানি শুরু হয়, যা বুধবার শেষ হচ্ছে। এই সময়ে সংসদীয় আসনের সীমানা নিয়ে দাবি-আপত্তির আবেদন নিষ্পত্তি করে ৩০০ আসনের সংসদীয় এলাকার সীমানা গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com