1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী দুই লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে সংসদে নতুন বছরের বাজেট পাস পাগলা কুকুরের কামড়ে পটুয়াখালীতে শিশুসহ আহত ১০ আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে গাছ ফেলে সড়ক অবরোধ বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি স্বাবলম্বী উন্নয়ন সমিতি থেকে অবসরে কর্মসূচি পরিচালক কাজী ছহল আহমেদ শেরপুর কালেক্টরেট স্কুলে ফল প্রকাশ, কুইজ বিজয়ীদের পুরস্কার প্রদান শেরপুরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন শেরপুরে ফ্রিল্যান্সিংয়ে এআই ব্যবহারের ওপর সেমিনার শ্রীবরদীতে মাদক সেবনের দায়ে দুইজনের এক বছর কারাদণ্ড

কমিটি প্রত্যাখ্যান, ৫ দাবি ঘোষণা করে অনড় প্রকৌশল শিক্ষার্থীরা

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : দাবি না মানা পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন প্রকৌশল শিক্ষার্থীরা। বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এ কর্মসূচির ঘোষণা দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ব্যাচ ২০-এর শিক্ষার্থী জুবায়ের আহমেদ। জুবায়ের আহমেদ বলেন, ‘প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে আমাদের ৫ দফা দাবি উপস্থাপন করছি।’

দাবিগুলো হলো, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে আন্দোলনকারীদের সামনে উপস্থিত হয়ে এ ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহি করতে হবে। তিনি বলেন, ‘প্রজ্ঞাপনের মাধ্যমে ইতোমধ্যে গঠিত কমিটিকে আমরা আমাদের প্রতিনিধিত্বের অনুপযুক্ত মনে করি। ওই কমিটিকে আমরা প্রত্যাখ্যান করলাম। অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রতিনিধিসহ প্রকৌশল অধিকার আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে কমিটির সংস্কার করে উত্থাপিত তিন দফা দাবিকে দ্রুত সময়ের মধ্যে মেনে নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করতে হবে।’

এ মর্মে সংশ্লিষ্ট ৩ উপদেষ্টা ফাওজুল করিম খান, আদিলুর রহমান ও সৈয়দা রেজোয়ানা হাসানকে আজকে এসে এর নিশ্চয়তা প্রদান করতে হবে বলেও জানান তিনি। এ ছাড়া হামলায় আহত সকল শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার সরকারকে বহন করতে হবে এবং আন্দোলন চলাকালে সকল শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করার কথাও জানানো হয়েছে।

জুবায়ের আহমেদ বলেন, ‘পুলিশ দিয়ে এ আন্দোলনে আর কোনো প্রকার হামলা করা যাবে না। সাবেক বুয়েট শিক্ষার্থী রোকনের ওপর হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং চাকরি থেকে বহিষ্কার করতে হবে। যেসব পুলিশ এই ন্যক্কারজনক হামলার সঙ্গে জড়িত তাদের বহিষ্কার করতে হবে। আমাদের দাবিগুলো মেনে নেওয়া না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com