1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

আদাবরে পুলিশ সদস্যকে কোপানোর ঘটনায় আটক ১০২

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা : রাজধানীর আদাবরের সুনিবিড় হাউজিং এলাকায় পুলিশ সদস্য আল-আমিনকে কুপিয়ে জখম করার ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১০২ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে তিনটার দিকে এ বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান।

তিনি জানান, আদাবরে হাউজিং এলাকায় পুলিশ সদস্য আল-আমিনকে কুপিয়ে আহতের ঘটনায় এখন পর্যন্ত ১০২ জনকে আটক করা হয়েছে। আদাবরের বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীসহ অভিযান চলছে। এই ঘটনায় যারা জড়িত তাদের মধ্য থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই চলছে, আমাদের অভিযান এখনও চলমান রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে সোমবার রাতে আদাবরে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায় স্থানীয় কিশোর গ্যাং চক্রের সদস্যরা। এতে গুরুতর আহত হন কনস্টেবল আল-আমিন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, রাত ১১টার দিকে সুনিবিড় হাউজিংয়ের একটি গ্যারেজে পুলিশ অভিযান চালাতে গেলে ওই এলাকার কিশোর গ্যাং চক্রের মূলহোতা জনি ও রনির নেতৃত্বে সশস্ত্র হামলা চালানো হয়। হামলায় পুলিশ সদস্য আল-আমিনকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়।

আদাবর-১০ নম্বর এলাকার স্থানীয়রা জানান, মোহাম্মদপুর-আদাবর এলাকার কুখ্যাত কিশোর গ্যাং “কবজি কাটা গ্রুপ” এর সক্রিয় সদস্য জনি ও রনি দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করছে। বর্তমানে কারাগারে থাকা কবজি কাটা আনোয়ারের হয়ে তারা গ্যাং পরিচালনা করছে। এর আগে তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডসহ একাধিক অভিযোগ থাকলেও গ্রেপ্তারের কিছুদিন পরই আদালত থেকে জামিনে বেরিয়ে আবারও একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com