1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

৮০ হাজার টাকা ঘুষে মিলেছে প্রধানমন্ত্রীর দেয়া দুর্যোগ সহনীয় ঘর

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ জুন, ২০২০

ঝিনাইগাতি (শেরপুর) : উপহার হিসেবে প্রধানমন্ত্রীর দেয়া ২ লাখ ৯৮ হাজার টাকা মূল্যের দুর্যোগ সহনীয় ঘর পেতে ৮০ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে স্থানীয় জনপ্রতিনিধিদের। এমন ঘটনা ঘটেছে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের হাসলিগাঁও গ্রামে।
জানা গেছে, ওই গ্রামের গৃহহীন হতদরিদ্র সেকান্দর আলী স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে একটি সরকারি ঘর বরাদ্দের আবেদন করেন। আবেদনের পর ঘর প্রাপ্তির শর্তে স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিন ও চেয়ারম্যান নুরুল ইসলাম তোতা হতদরিদ্র সেকান্দর আলীর কাছে ৮০ হাজার টাকা দাবী করেন। দাবী অনুযায়ী সরকারী ঘর বরাদ্দ পেতে সেকান্দর আলী ঋণধার করে দাবীকৃত ৮০ হাজার টাকা ঘুষ প্রদান করেন। টাকা প্রাপ্তির পর ২০১৯-২০ অর্থবছরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্যোগ সহনীয় একটি ঘর বরাদ্দ দেয়া হয়।
হতদরিদ্র সেকান্দর আলী বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পেয়ে আমি খুব খুশি। কিন্তু ঋণধার করে নিয়ে জনপ্রতিনিধিকে দেওয়া টাকা এখনও পরিশোধ করতে পারিনি। এ নিয়ে দেনাদারদের চাপে আমি এখন দিশেহারা। না পারছি সন্তানদের ভরণপোষণ যোগাতে না পারছি ঋণ পরিশোধ করতে।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম তোতার কাছে জানতে চাওয়া হলে তিনি টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করে সাংবাদিকদের বলেন, ১০টি ঘর বরাদ্দ পেয়ে ৯টি ঘর ইউপি সদস্যদের মাঝে বণ্টন করে দিয়েছি। ঘর তারা বরাদ্দ দিয়েছেন
বিষয়টি সম্পর্কে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান জানান, আমরা নির্মাণকাজে কাজে কোন ত্রুটি করিনি এমনকি বিনা পয়সায় এসব ঘর করে দেওয়া হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে টাকা নেওয়ার বিয়টি জানি না। তবে যদি ভুক্তভোগী লিখিত অভিযোগ করেন আমরা তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com