1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’ টানা বৃষ্টিতে সাজেকে আটকা চার শতাধিক পর্যটক প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা নম্বর চেয়ে শিক্ষককে ‘আব্বু’ সম্মোধন ছাত্রীর, উত্তরপত্র ভাইরাল ইরাকের নাজাফে খামেনির জানাজার শোভাযাত্রা জনসমুদ্র ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ, টিকিটের টাকা ফেরত চট্টগ্রাম বোর্ডের সব জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মিশরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে তিন পরিবর্তন, দেখুন কারা সুযোগ পেলেন সংসদে কথা বলতে দেয় না, জনসভায় কথা বললে বোমা-ককটেল নিক্ষেপ করে

চট্টগ্রামে আইআইইউসিতে নদভী সিন্ডিকেটের লুটপাট তদন্তে দুদক

  • আপডেট টাইম :: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

চট্টগ্রাম: চট্টগ্রামের কুমিরায় অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে (আইআইইউসি) আওয়ামী লীগের সাবেক সাংসদ নদভীর নেতৃত্বাধীন ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান ও তার সিন্ডিকেট সদস্যরা মিলে কোটি কোটি টাকা লোপাটের ঘটনা তদন্তে নেমেছে দুদক। প্রাথমিক তদন্তে মিলেছে লুটপাটের সত্যতা।

মূলত, আওয়ামী লীগের দলীয় সাবেক এমপি অধ্যাপক আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী, তার স্ত্রী রিজিয়া সুলতানা এবং ট্রাস্টি বোর্ডের সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের ভাই খালেদ মাহমুদের নেতৃত্বে দীর্ঘদিন ধরে এই ইসলামী বিশ্ববিদ্যালয়ে লুটপাট চলেছে বলে অভিযোগ।

আইআইইউসির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী আজাদী জানান. ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান নদভী ও তার সিন্ডিকেটের দুর্নীতি ও অর্থ আত্মসাতের ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। দুদকের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কার্যক্রমও চলছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দুদককে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

অভিযোগে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী, তার স্ত্রী রিজিয়া সুলতানা এবং খালেদ মাহমুদের নেতৃত্বাধীন সংঘবদ্ধ সিন্ডিকেট বছরের পর বছর চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ে নানা আর্থিক অনিয়মের মাধ্যমে লুটপাট চালিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের একেকটি মিটিং-এ উপস্থিত থাকার জন্য ট্রাস্টি বোর্ডের এসব সদস্যরা লাখ লাখ টাকা সম্মানি নিতেন। স্ত্রী সন্তানদের বিদেশ ভ্রমণ, চিকিৎসা, গাড়িক্রয়সহ নানাখাতে তারা বিশ্ববিদ্যালয় ফান্ড থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com