1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা

আবদুল কাদেরের পাশে থাকার আশ্বাস ছাত্রদল সভাপতির

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : ‘ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই’—ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থী আবদুল কাদেরের এমন আবেগঘন ফেসবুক পোস্ট সামাজিক মাধ্যমে আলোড়ন তুলেছে। এরই পরিপ্রেক্ষিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ফেসবুকে পোস্ট দিয়েছেন। সেখানে ছাত্রদল কাদেরের পাশে থাকবে বলে তিনি আশ্বাস দেন।

নিজের ফেসবুক পোস্টে রাকিবুল ইসলাম লিখেছেন, ‘কাদের তোমাকে কথা দিচ্ছি, রাজাকার, আলবদর, আলশামসদের বংশধরদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তোমার পাশে সর্বাত্মকভাবে থাকবে, ইনশা আল্লাহ। আলবদর বাহিনীর কমান্ডারদের আসল চরিত্র উন্মোচিত হয়েছে। সাইবার বুলিংয়ের জন্য প্রশিক্ষিত শিবিরের নেতা-কর্মী, গুপ্তবাহিনী, সমর্থক, সাথীবৃন্দ, জনশক্তি দ্বারা শুধু সচেতন নারী নেতৃত্বই নয়, বিরোধী মতাদর্শের সবাই ধারাবাহিকভাবে আক্রান্ত হচ্ছে। এদের চিহ্নিতপূর্বক বিচারের আওতায় নিয়ে আসতেই হবে, সেই দাবি করছি। সময়ের পরিক্রমায়, অপরাধীদের বিচার সুনিশ্চিত।’

আবদুল কাদের তার পোস্টে অভিযোগ করেন, রাজাকার নিয়ে কথা বলার কারণে তাকে নিয়ে ব্যাপক অপপ্রচার চালানো হচ্ছে। শুধু অনলাইনেই নয়, বাড়িতে গিয়ে তার মাকেও কথা শোনানো হচ্ছে। এখন তিনি আতঙ্কের মধ্যে রয়েছেন। এ অবস্থা তিনি ফেসবুকে লিখেছেন, ‘আমার ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই। এতটুকু দয়া অন্তত আমাকে দেখানোর অনুরোধ।’

আবদুল কাদের জুলাই গণ-অভ্যুত্থানের সময় সমন্বয়ক হিসেবে ৯ দফা ঘোষণা করে পরিচিত হয়ে ওঠেন। গত বছর সরকারবিরোধী আন্দোলনের সময় সাত সমন্বয়ককে যখন আটক করে ডিবি কার্যালয়ে ধরে নেওয়া হয়েছিল, সে সময় সংবাদমাধ্যমে কাদেরের পাঠানো বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি জানানো হতো। আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারের পতনের পর অভ্যুত্থানে সামনের সারিতে থাকা ছাত্রদের নিয়ে আত্মপ্রকাশ করা সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক হন আবদুল কাদের। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের ২০১৮-১৯ সেশনের আবাসিক শিক্ষার্থী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com