1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম’ ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার লিকেজ: তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৩৯ দুই মাসের বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদরাসা শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী খুচরার অভাবে ৮০ পয়সা বেশি দিয়ে সিগারেট কিনতে হচ্ছে সিলেটে পৌঁছালো কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, জয় মরক্কোর ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯, উদ্ধারে ভরসা কেবলই ভাগ্য!

মৌলিক সংস্কার না করে যেনতেন নির্বাচনে দেশ সুন্দর হবে না: চরমোনাই পীর

  • আপডেট টাইম :: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

শেরপুর : মৌলিক সংস্কার না করে যেনতেন নির্বাচনের মাধ্যমে আমাদের দেশ সুন্দর হবে না বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মাওলানা রেজাউল করিম। তিনি আরও বলেন, অন্তঃবর্তী সরকারের ওয়াদা দৃশ্যমান দেখালে ডিসেম্বরে নির্বাচন দিলেও আমাদের সমস্যা নেই।

শনিবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ীতে এক গণসমাবেশে যোগ দিতে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, সংস্কার এবং দৃশ্যমান বিচার এরপর জাতীয় একটি সুন্দর নির্বাচন। এ বক্তব্য দিয়ে তারা জাতীর কাছে কমিটমেন্ট করেছে। মৌলিক সংস্কার না হলে, আগের মতো যেনতেন একটা নির্বাচনের মাধ্যমে আমাদের দেশ সুন্দর হবে না, আমাদের দেশের মানুষ মুক্তি পাবে না এবং জনগণের কোন কল্যাণও আসবে না।

তিনি আরও বলেন, যারা তাড়াহুড়ো করে নির্বাচন চায়, তারা বলছে আমরা নির্বাচন পেছাতে চাই, আমরা নির্বাচন চাই না। আসলে বাস্তবতা এটা না। বাস্তবতা হলো, আমরাও নির্বাচন চাই। অন্তঃবর্তী সরকারের প্রধান আমাদের কাছে যে ওয়াদা করেছিলেন, সে ওয়াদা দৃশ্যমান দেখাবেন। তিনি যদি ডিসেম্বরেও নির্বাচন করেন, আমাদের কোন সমস্যা নেই।

পরে তিনি শহরের শহীদ মিনার চত্বরে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ইসলামী আন্দোলন নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু বকরের সভাপতিত্বে গণসমাবেশে

অন্যান্যের মাঝে শেরপুর-১ আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মাওলানা ফারুক আহমেদ, শেরপুর-২ আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল্লাহ আল কায়েশসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবীতে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com