
বাংলার কাগজ ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে জান্নাতুল ফেরদৌস নামে এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে অসুস্থ অবস্থায় সাভার এনাম মেডিকেলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জান্নাতুল ফেরদৌস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস বিভাগের প্রভাষক ছিলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন।
জানা গেছে, জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে এখনো। এর মধ্যে সকালে দায়িত্ব পালন করতে সিনেট ভবনে যান শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সঙ্গে সঙ্গে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিস্তারিত আসছে…