1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা

জাকসুর ভোট গণনার সময় শিক্ষিকার মৃত্যুতে জামায়াত আমিরের শোক প্রকাশ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনায় দায়িত্ব পালনের সময় শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১২ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ শোক প্রকাশ করেন।

স্ট্যাটাসে জামায়াত আমির লেখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোট গণনাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপিকা জান্নাতুল ফেরদৌস মৌমিতা আকস্মিকভাবে ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…।

শফিকুর রহমান লেখেন, আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামীন তাকে ক্ষমা করুন এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তার পরিবার, সহকর্মী, প্রিয়জন ও আপনজনকে আল্লাহ তা’য়ালা ধৈর্য ধরার তাওফিক দান করুন। আমিন।

এর আগে, শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গণনার কাজে অংশ নিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন চারুকলা বিভাগের লেকচারার জান্নাতুল ফেরদৌস। পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জান্নাতুল ফেরদৌস জাকসু নির্বাচনে প্রীতিলতা হলের পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গতকাল ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৭টার দিকে বাসায় চলে যান তিনি। রাতে ভোটগ্রহণ কার্যক্রমে ছিলেন না৷ পরে সকালে দায়িত্ব পালনে আসলে ৮টা ১৫ মিনিটে সিনেট ভবনে পৌঁছে হঠাৎ জ্ঞান হারিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তিনি আর নেই।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শামীমা নাসরিন জলি এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ম্যাম সকালে নির্বাচনের দায়িত্ব পালনে এসেছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার স্বামী তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্স নিয়ে আসেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

উল্লেখ্য, জান্নাতুল ফেরদৌস ২০১৮ এবং ২০১৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা (চিত্রকলা শৃঙ্খলা) বিভাগ থেকে এমএফএ এবং বিএফএ সম্পন্ন করেন। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে (শৃঙ্খলা:চিত্রকলা) প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তার গবেষণার মধ্যে রয়েছে- চিত্রকলা, মুসলিম শিল্প এবং শিল্পের ইতিহাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com