1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

নির্বাচন বন্ধ হলে দেশে অস্থিতিশীলতা তৈরি হবে : দুদু

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচন বন্ধ করা হলে দেশে অস্থিতিশীলতা তৈরি হবে। আর এই অস্থিতিশীলতার সুযোগ নেবে আধিপত্যবাদী শক্তি, যারা বাংলাদেশের কল্যাণ চায় না।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিম্যাব) আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি আমরা অতিক্রম করছি। ৭১-এর মুক্তিযুদ্ধের সময় যারা গণহত্যা চালিয়েছিল, আর ২০২৪ সালে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছিল— এ দুই গণহত্যাকারী যেন মিলে যাওয়ার চেষ্টা করছে। গণহত্যাকারীরা হলো অশুভ শক্তি। এই অশুভ শক্তির একজন প্রকাশ্যে আছে, আরেকজন আড়ালে আছে। ইলেকশন হলে বিএনপি ভালো করবে, এটা তারা মানতে পারছে না।

তিনি বলেন, কীভাবে নির্বাচন ঠেকানো যায়, সেজন্য নতুন নতুন বয়ান সামনে নিয়ে আসছে। যে বয়ানের মধ্য দিয়ে সুষ্ঠু, স্বাভাবিক এবং গ্রহণযোগ্য নির্বাচনকে ঠেকানো ও বাধাগ্রস্ত করা যায়, সেদিকে তারা হাঁটছে।

তিনি আরও বলেন, নির্বাচন যাতে না হয় এর জন্যে বাঁধা সৃষ্টি করা হচ্ছে। আমি অশুভ শক্তিকে বলবো, আপনাদের রাজনৈতিক কর্মসূচি জনগণের কাছে নিয়ে যান। পিআরসহ আরও কিছু থাকলে জনগণের কাছে নিয়ে যান। আমাদের আপত্তি নেই। কিন্তু, নির্বাচন বন্ধ করা যাবে না। নির্বাচন বন্ধ করলে অস্থিতিশীলতা তৈরি হবে। অস্থিতিশীলতা তৈরি হলে আধিপত্যবাদী শক্তি আসবে। আর, আধিপত্যবাদী শক্তি বাংলাদেশে ভালো কিছু চায় না।

নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই মন্তব্য করে সাবেক এই সংসদ সদস্য বলেন, দীর্ঘ ১৬ বছর লড়াই হয়েছে, নেতাকর্মীরা রাস্তায় শহীদ হয়েছে। ছাত্ররা শহীদ হয়েছে। জুলাই-আগস্টের মূল কথা হচ্ছে স্বৈরাতন্ত্রের বিদায়। স্বৈরাতন্ত্রের বিদায় হলে গণতন্ত্রের আগমন ঘটে। আর গণতন্ত্র উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই।

তিনি বলেন, যদি আমরা নির্বাচনের বিরোধিতা করি, তাহলে স্বৈরতন্ত্রের পক্ষের শক্তি হিসেবে চিহ্নিত হবো। কারণ, নির্বাচনের নামে ভণ্ডামি করেছে শেখ হাসিনা। তিনটা নির্বাচন তিনি করেছেন। কিন্তু, এগুলো নির্বাচন ছিল না, এগুলো ছিল ভণ্ডামির নির্বাচন।

ডিম্যাবের আহ্বায়ক শহীদুল্লাহ সিদ্দিকীর সভাপতিত্বে সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড. আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মো. রহমতুল্লাহ, মৎস্যজীবী দলের ইসমাইল হোসেন সিরাজীসহ অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com