1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা

জামায়াতে যোগ দিলেন চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

পিরোজপুরের নাজিরপুরে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দল থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত এক নেতা জামায়াতে যোগদান করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ওই নেতার নাম মো. ইস্রাফিল হাওলাদার।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে না‌জিরপুর দা‌খিল মাদ্রাসায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক প্রতিনিধি সমাবেশে সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে তাঁরা জামায়াতে যোগদান করেন।

এর আগে গত ৯ মে ইস্রাফিল হাওলাদারকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।  একই সঙ্গে জাতীয় পার্টির নাজিরপুর উপজেলার সাধারণ সম্পাদক ও সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আল আমিন খান জামায়াতে যোগদান করেছেন। তাছাড়া বিএনপি ও জাতীয় পা‌র্টির ৫০ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন দলটির নেতারা।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি ও জাতীয় পা‌র্টির ৫০ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন।

স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ইস্রা‌ফিল হাওলাদার ব‌লেন, ‘আমি ছোট থেকে বিএনপি করতাম। দলের জন্য জেল খেটেছি। বিএনপির চাঁদাবাজিতে বাধা দিতে গিয়ে উল্টো চাঁদাবাজ হয়েছি। আমি চক্রান্তের শিকার হয়ে বহিষ্কৃত হয়েছি। মূলত আমি খেয়াল করেছি, বিএন‌পি ইসলা‌মিক আদ‌র্শের নয়। তাই আমি জামায়া‌তে যোগদান করেছি। জামায়াত একটি আদর্শিক দল।’

নাজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘ইস্রাফিলকে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসার অভিযোগে চলতি বছরের ৯ মে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। নাজিরপুর উপজেলা বিএনপির সুপারিশে এবং কেন্দ্রের নির্দেশে তাকে বহিষ্কার করা হয়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com