1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা

জাকসুর ফল ঘোষণার পর যে প্রতিক্রিয়া জানালেন জামায়াত আমির

  • আপডেট টাইম :: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) দশম ভিপি হিসেবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। তিনি পেয়েছেন ৩ হাজার ৩৩৪ ভোট। আর ৩ হাজার ৯৩০ ভোট পেয়ে জিএস নির্বাচিত হয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের মো. মাজহারুল ইসলাম। ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এ ফলাফল ঘোষণা করা হয়। ফল ঘোষণার কিছুক্ষণ পরই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রাত সাড়ে ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ প্রতিক্রিয়া জানান তিনি।

পোস্টে জামায়াত আমির লিখেছেন, ‘শেষ পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের সামগ্রিক কার্যক্রম সমাপ্ত হলো। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সকল অংশীজনকে জানাই অভিনন্দন। বিশেষভাবে যারা সর্বোচ্চ ভোট পেয়ে বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন, তাদের সকলকে জানাই উষ্ণ অভিনন্দন।’

‘আজ তাদের ওপর যে গুরু দায়িত্ব অর্পিত হলো, এ দায়িত্বের কথা স্মরণ রেখে আমরা আশা করব— ছাত্রসমাজের অর্পিত আমানত রক্ষায় তারা সর্বোচ্চ গুরুত্ব দেবেন। এ কাজে মহান আল্লাহ তাদেরকে সহায়তা করুন।সামগ্রিক নির্বাচনী প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন এবং নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্ট সকলকে জানাই ধন্যবাদ।’

সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে ড. শফিকুর আরও লিখেছেন, ‘সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনী তাদের দায়িত্ব পালনে যে আন্তরিকতা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন, এজন্য তাদেরকেও জানাই ধন্যবাদ। সর্বোপরি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। নির্বাচিত ছাত্র প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সম্মানিত শিক্ষকমণ্ডলী মিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে সমবেত প্রয়াসে কাঙ্ক্ষিত মানে পৌঁছে দেবেন— আমরা তাদের কাছে এই প্রত্যাশাই করি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com