1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ি ঢলে শেরপুর-নালিতাবাড়ী সড়কের ৩০ মিটার বিধ্বস্ত, নিম্নাঞ্চলে ঢলের পানি চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, প্রাণ গেল পথচারীর! নেত্রকোণায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জলবায়ু পরিবর্তনে সমন্বিত উদ্যোগের আহ্বান নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিদল বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী সিলেটে টিলা ধসে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত মীর শাহে আলমকে টার্গেট করে প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে: রাশেদ খাঁন বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী

বাগদান সম্পন্ন করলেন এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদ

  • আপডেট টাইম :: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ এবার জীবনের নতুন এক অধ্যায়ে পা দিতে চলেছেন। এনসিপি এ নেতা অনেকটা ‘চুপিসারে’ সেড়ে ফেলেছেন বাগদান।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আবদুল হান্নান মাসউদ ও শ্যামলী সুলতানা জেদনীর বাগদান সম্পন্ন হয়। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) নেত্রী শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে হান্নান মাসউদের বাগদান হয়েছে।

জীবনের নতুন এক অধ্যায়ে পা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ। অনেকটা ‘চুপিসারে’ এনসিপি এ নেতা বাগদান সেড়ে ফেলেছেন।

বৃহস্পতিবার (১8 সেপ্টেম্বর) রাজধানীর কামরাঙ্গীরচরে জেদনীদের বাসায় দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে হান্নান মাসউদ-শ্যামলী সুলতানা জেদনী বাগদান সম্পন্ন হয়।

জানা যায়, পাত্রী শ্যামলী সুলতানা জেদনী বাড়ি লক্ষীপুর। তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় নির্বাহী সদস্য (সংগঠক) হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া জেদনী বাগছাসের মিডিয়া সেলের সহ-সম্পাদক হিসেবেও আছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে দেয়া এক পোস্টের মাধ্যমে বাগদান বিষয়টি জানান হান্নান মাসউদ। একজন পুরুষ ও আংটি পরা একজন নারীর হাত ধরে রেখেছেন, এমন একটি ছবি পোস্ট করে মাসউদ লিখেছেন, “‘আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়।’ (সূরা আন-নাবা, আয়াত ৮)। আলহামদুলিল্লাহ।”

ওই পোস্টের কমেন্টে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘আল্লাহ সার্বিক কল্যাণ দিক।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com