1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা

পিকনিক করতে ১০৪ সদস্য নিয়ে জাতিসংঘে গেছেন প্রধান উপদেষ্টা: মেজর হাফিজ

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : অপ্রাসঙ্গিকভাবে ১০৪ সদস্য নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘে পিকনিক করতে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের সঙ্গে তিনি এ মন্তব্য করেন।

হাফিজ উদ্দিন বলেন, ইউরোপ-আমেরিকা থেকে আসা কিছু বুদ্ধিজীবীর পরামর্শে দুই/একটি রাজনৈতিক দল মিলে কোনও নির্বাচনী ব্যবস্থা চাপিয়ে দিতে পারে না। জামায়াত মনে করছে, তারা ইতিহাসের কাছাকাছি পৌঁছে গেছে। পিআরের মাধ্যমে নির্বাচিত হতে চাওয়া এবং তাদের কিছু নেতার কথায় বিব্রত হয়েছি। ভোটে জিততে পারবে না জেনেই এমন চিন্তা সামনে এনেছে জামায়াত। জনগণের রায়কে ভয় পায় জামায়াত। পিআর পদ্ধতি নির্বাচনী ইশতেহারে রেখে জনগণের কাছে যেতে পারে তারা। জনগণের ওপর কোন কিছু চাপিয়ে দিলে তা মেনে নেবে না বিএনপি।

তিনি বলেন, জনপ্রিয়তা বিবেচনায় যুগপৎ আন্দোলনে মিত্র দলগুলোর জন্য ৪০ থেকে ৫০টি আসন ছাড়তে প্রস্তুত বিএনপি তবে এয়োদশ নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। জামায়াতকে এখনও শত্রু না ভাবলেও দলটির কিছু নেতার বক্তব্য বিব্রতকর উল্লেখ করে হাফিজ উদ্দিন বলেন, পিআরের দাবি বিএনপিকে ঠেকানোর কৌশল।

হাফিজ উদ্দিন আরও বলেন, পাহাড়ে আবার পুরাতন খেলা শুরু হয়েছে। জিয়াউর রহমান পাহাড়ে বাঙালী পাঠানোর কারণেই এখন জনসংখ্যার হার সমান হয়েছে, সেজন্যই এখন ভারতের পক্ষে স্বাধীনতা ঘোষণা করতে পারছে না তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com