1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: রেলমন্ত্রী নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা মির্জা আব্বাসের সুস্বাস্থ্য কামনা করে নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পোস্ট বাংলাদেশ আমাকে কষ্ট দিলে আমিও বাংলাদেশকে কষ্ট দেব: মনিকা কবির বাগেরহাটে বাস-মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৩ খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ বর্জন করে বিরোধী দলের ওয়াক আউট প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী

ছাত্রলীগের পুনর্মিলনীতে আমন্ত্রণ পাননি শোভন-রাব্বানী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০

রাজনীতি ডেস্ক : ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী শনিবার (৪ জানুয়ারি)। ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার জন্য নেয়া হয়েছে ব্যাপক কর্মসূচি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়েছে পুনর্মিলনীর। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এছাড়া এই পুনর্মিলনীতে সংগঠনের সাবেক নেতারা বর্তমান নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। অভিজ্ঞতা বিনিময় করেন। কিন্তু নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে অব্যহতি পাওয়া ছাত্রলীগের সাবেক দুই শীর্ষ নেতা রেজোয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীকে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। ফলে তারা পুনর্মিলনীতেও থাকতে পারবেন না। এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়।

আল নাহিয়ান খান জয় বলেন, হাইকমান্ড থেকে তাদের (শোভন-রাব্বানী) আমন্ত্রণ জানাতে নিষেধ করা হয়েছে। তাই তাদের আমন্ত্রণ জানানো হয়নি। আমন্ত্রণ না পাওয়ার কথা স্বীকার করেছেন রাব্বানীও। তবে তিনি এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, গত বছরের ১৪ সেপ্টেম্বর চাঁদাবাজিসহ নানা অভিযোগে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়। পরে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয় কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি আল নাহিয়ান খান জয় আর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয় জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com