1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদারীপুরে ইতালি প্রবাসীর ঘরে বিকট শব্দে বিস্ফোরণ, আটক ১ সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ ধর্মকে পুঁজি করে যারা দেশকে বিভক্তি করতে চায় তাদের প্রতিরোধ করা হবে রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু বান্দরবানে প্রাইভেট কারে তল্লাশি, ২২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি

ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি : সালাহউদ্দিন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা  : বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন চায় না, বরং সব ধর্ম-বর্ণের মানুষের সমন্বয়ে গণতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, দেশের মানুষ এখন নির্বাচনী প্রস্তুতিতে আছে। সম্ভাব্য প্রার্থীরা জনসংযোগে ব্যস্ত। যেকোনো দল যদি নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করে, জনগণ তাদের চিহ্নিত করে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে।

গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত করার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশি-বিদেশি যেকোনো শক্তির ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে। পাশাপাশি তিনি জনগণের পক্ষ থেকে জানিয়ে দেন, তারা পিআর পদ্ধতির বিপক্ষে।

সব রাজনৈতিক দলকে বিভক্তি ভুলে গণতন্ত্রের স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান বিএনপির এই নেতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com