1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

জামায়াত ক্ষমা না চাইলে ক্ষমতায় যেতে পারবে না: কাদের সিদ্দিকী

  • আপডেট টাইম :: বুধবার, ১ অক্টোবর, ২০২৫

টাঙ্গাইল : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘১৯৭১ সালে জামায়াতে ইসলামী যে কাজ করেছে, তার জন্য যদি ক্ষমা প্রার্থনা না করে, বাংলাদেশের শাসন ক্ষমতায় কোনো দিন যেতে পারবে না।’ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কেন্দ্রীয় মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক শফিকুল ইসলাম খান। তিনি মন্দিরে এসে পাশে বসে কাদের সিদ্দিকীর বক্তব্য শোনেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘জামায়াতের লোকেরা আমার পাশে বসে আছে—এটা আমার কাছে কোনো ব্যাপার না। তাদের সঙ্গে আমার বিরোধ একাত্তরের মুক্তিযুদ্ধের কারণে। তখন তারা অন্যায় করেছে। তবে আজকের প্রজন্ম সেই অন্যায়ের সঙ্গে জড়িত নয়। বাংলাদেশে জন্ম নেওয়া প্রত্যেকেই আমার কাছে সমান, সে জামায়াতের সন্তান হোক বা আওয়ামী লীগের।’

তিনি আরও বলেন, ‘কিন্তু একাত্তরে জামায়াতে ইসলামী যে কাজ করেছে, তার জন্য যদি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা না করে—যেমন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়—তাহলে যত শক্তিই তারা হোক না কেন, কোনো দিন দেশের শাসন ক্ষমতায় যেতে পারবে না।’

মুক্তিযুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি লড়াই করেছি পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে। তারা যদি আমার দে‌শের বাড়িঘর না পোড়াত, মা-বোনদের ইজ্জত নষ্ট না করত, তবে মুক্তিযুদ্ধে জয় পাওয়া কঠিন হতো। কারণ পাকিস্তানিদের হাতে ছিল হাজার গুণ শক্তিশালী অস্ত্র। কিন্তু অস্ত্রই শেষ কথা নয়, আল্লাহর ইচ্ছাই সব।’

মানুষের সেবাই জীবনের মূল লক্ষ্য উল্লেখ করে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘আমি সেবক হিসেবে জন্মেছি। মানুষের সেবাই আমার কাজ, সেখানে ধর্ম-বর্ণ-দলমতের কোনো বিভাজন নেই। আল্লাহ ও তার রাসুলকে বিশ্বাস করেই আমি এ পথ চলছি, সামনেও চলব।’

এর আগে জামায়াত নেতা অধ্যাপক শফিকুল ইসলাম খান দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মন্দিরে প্রবেশ করেন। কিছুক্ষণ পর কাদের সিদ্দিকী মন্দিরে এসে তার সঙ্গে কুশল বিনিময় করেন। বক্তব্য শেষে বঙ্গবীর নেতাকর্মীদের নিয়ে মন্দির ত্যাগ ক‌রেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com