1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা

নির্বাচনে বিএনপির চেয়ে জামায়াত এগিয়ে আছে: দুদু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : নির্বাচনে বিএনপির চেয়ে জামায়াত এগিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় নীলফামারীর সৈয়দপুরে শহরে তুলশীরাম সড়কে কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল হওয়া সত্বেও আনুষ্ঠানিকভাবে কোনো মনোনয়ন ঘোষণা করেনি এখন পর্যন্ত। জামায়াতে ইসলামী ইতোমধ্যে তাদের প্রার্থীতা চূড়ান্ত করেছে। তারা লিফলেট-পোস্টার প্রস্তুত করে নির্বাচনী প্রচারণা শুরু করেছে। তাই তারা নির্বাচনে যাবে না একা বলা ঠিক না।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, বিএনপি নির্বাচনের প্রস্তুতির মধ্যে আছে। পিআর পদ্ধতি সাংগঠনিক ব্যাপার। এটি পরিবর্তন করতে হলে সংবিধান পরিবর্তন করতে হবে। আমারা ৩১ দফা দাবির মধ্যে নির্বাচন করবো। নির্বাচনের দিন ঘোষণা হলে সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে। ধর্মীয় উৎসব সবাই একসাথে পালন করবে, এটাই আমাদের প্রত্যাশা।

পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন। শান্তিপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠিত হওয়ায় তি‌নি সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি হিন্দু নেতাদের কাছে তারেক রহমানের সম্প্রীতির বাংলাদেশ গড়ার বার্তা পৌঁছে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com