1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা

পরে আল্লাহকেও পাবা না আর ভোটও কাজে আসবে না: আন্দালিব রহমান পার্থ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : দেশে সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করে এটা নিশ্চিত করা সবার দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান। তবে ভোটের জন্য আল্লাহকে নারাজ না করার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (৩ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান আন্দালিব রহমান পার্থ।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ভোটের জন্য আল্লাহকে নারাজ করো না, পরে আল্লাহকেও পাবা না আর ভোটও কাজে আসবে না।

তিনি আরও লিখেছেন, প্রত্যেকেই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে এটা সুনিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক।

তার ওই পোস্টের কমেন্টে মনিরুল ইসলাম নামের একজন লিখেছেন, অত্যন্ত সময়োপযোগী গুরুত্বপূর্ণ লেখা। মহান আল্লাহ আমাদের বোঝার এবং অনুধাবন করার তৌফিক দান করুন।

দুর্গাপূজায় উপস্থিত হয়ে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। ধারণা করা হচ্ছে আলোচিত এসব বক্তব্যের সমালোচনা করেই এমন পোস্ট দিয়েছেন আন্দালিব রহমান পার্থ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com