1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা গুজব-অপপ্রচার রোধে দায়িত্বশীল হওয়ার আহ্বান ইউএনওর ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩ সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির শেরপুরে হেরোইনসহ যুবক আটক সংসদ ভবনে ফাটল ও চুইয়ে পড়ে বৃষ্টির পানি, স্পিকারের দৃষ্টি আকর্ষণ ঢাকায় কালিমার পতাকা অবমাননার প্রতিবাদে নালিতাবাড়ীতে মোটরসাইকেল শোভাযাত্রা পরীক্ষা ভারতে, কেন্দ্র আমিরাত: পরীক্ষার্থীর মাথায় হাত! আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব থাকতো না: মার্কিন রাষ্ট্রদূত

চাঁদা না দেয়ায় বাসে গুলি-আগুন: অভিযুক্ত নেছার ও দীপু গ্রেপ্তার

  • আপডেট টাইম :: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

ঢাকা : চাঁদা না দেয়ায় রাজধানীর কাফরুলে যাত্রীবাহী বাসে গুলি বর্ষণ ও আগুনের ঘটনার অন্যতম হোতা নেছার এবং তার সহযোগী দীপুকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার (৩ অক্টোবর) রাতে মিরপুর থেকে তাদের আটক করে সেনাবাহিনী। শনিবার (৪ অক্টোবর) তাদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এর আগে শুক্রবার সকাল ৭টার দিকে রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস গতিরোধ করে ৪ অস্ত্রধারী। কয়েক রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক তৈরি করে নামিয়ে দেয়া হয় বাসে থাকা যাত্রীদের। চাপাতি দিয়ে বাসে কয়েকটি কোপ দিয়ে আগুন লাগানো হয় বাসে। পিস্তল ঠেকিয়ে মারধর করা হয় বাস চালক ও হেলপারকে। পুরো ঘটনাই উঠে আসে সিসিটিভি ফুটেজে।

এ ঘটনার কিছুক্ষণ পরেই বাস মালিক কর্তৃপক্ষের কাছে চাঁদার দাবি করে হুমকি দেয় অভিযুক্ত নেছার। বাস কর্তৃপক্ষের অভিযোগ, কয়েক মাস যাবৎ তাদের কাছে চাঁদা দাবি করে আসছিলো একটি মহল। যদিও বেসরকারি টেলিভিশন চ্যানেল 24- এর কাছে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেন তিনি।

এর আগে এক কর্মীকে কুপিয়ে আহতের ঘটনায় কাফরুল থানায় নেছার উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছিল আলিফ পরিবহন। এ জন্যেই এমন ঘটনা ঘটে বলে দাবি তাদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com