1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

গুজব-অপপ্রচার রোধে দায়িত্বশীল হওয়ার আহ্বান ইউএনওর

  • আপডেট টাইম :: সোমবার, ২২ জুন, ২০২৬

শ্রীবরদী, শেরপুর: সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচার রোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন শেরপুরের শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ।

সোমবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ‘সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার বিস্তার রোধ’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপজেলার গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

ইউএনও মনীষা আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) হাসিব-উল-আহসান, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, শ্রীবরদী প্রেস ক্লাবের সহ-সভাপতি তারিকুল ইসলাম ও সাংবাদিক পি কে এস দীপন, মনজুরুল ইসলাম মঞ্জু, ফরিদ আহমেদ রুবেল, এম আর টি মিন্টু প্রমুখ।

বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম তথ্য আদান-প্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও যাচাই-বাছাই ছাড়া তথ্য প্রচার সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাই তথ্য প্রচারে সতর্কতা ও দায়িত্বশীলতা জরুরি।

সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, কোনো তথ্য প্রচার বা শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করা প্রয়োজন। গুজব ও অপপ্রচার প্রতিরোধে প্রশাসন, গণমাধ্যম, জনপ্রতিনিধি ও সাধারণ নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com