1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা

বিদেশি শক্তির হাত ধরে ক্ষমতা চায় না জামায়াত: গোলাম পরওয়ার

  • আপডেট টাইম :: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : বিদেশি কোনো শক্তির হাত ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে চায় না বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সোমবার (৬ অক্টোবর) জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস আকিঞ্জির বৈঠক বিষয়ে গণমাধ্যমকর্মীদের ব্রিফ করার সময় তিনি এমন মন্তব্য করেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জামায়াতের বিষয়ে কূটনৈতিকদের আগ্রহ বাড়লেও বিদেশি কোনো শক্তির হাত ধরে জামায়াত ক্ষমতায় আসতে চায় না।
বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচন বিষয়ে কথা হয়েছে বলেও জানান গোলাম পরওয়ার। তিনি বলেন, সব রাজনৈতিক দল সংস্কারের বিষয়ে ঐকমত্য হলে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন জামায়াত আমির।

তিনি আরও জানান, বৈঠকে ফিলিস্তিনিদের জন্য তুরস্কের প্রেসিডেন্টের ভূমিকার প্রশংসা করেছেন জামায়াত আমির। রোহিঙ্গা সংকট সমাধানেও তুরস্কের অবস্থানকে স্বাগত জানিয়েছেন ডা. শফিকুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com