1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা গুজব-অপপ্রচার রোধে দায়িত্বশীল হওয়ার আহ্বান ইউএনওর ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩ সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির শেরপুরে হেরোইনসহ যুবক আটক সংসদ ভবনে ফাটল ও চুইয়ে পড়ে বৃষ্টির পানি, স্পিকারের দৃষ্টি আকর্ষণ ঢাকায় কালিমার পতাকা অবমাননার প্রতিবাদে নালিতাবাড়ীতে মোটরসাইকেল শোভাযাত্রা পরীক্ষা ভারতে, কেন্দ্র আমিরাত: পরীক্ষার্থীর মাথায় হাত! আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব থাকতো না: মার্কিন রাষ্ট্রদূত

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনার ৮ বাংলাদেশি নিহত

  • আপডেট টাইম :: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। এর মধ্যে ৭ জনই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বলে জানা গেছে। বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে দেশটির দুকুম সিদরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এ পর্যন্ত ১০ জন নিহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা ঢাকা পোস্টকে বলেন, হতাহতরা সবাই সাগরে মাছ ধরতে গিয়েছিলেন। ফেরার পথে দুর্ঘটনা ঘটে। যতটুকু জানতে পেরেছি, গাড়িতে ১১ জন ছিলেন। তার মধ্যে ঘটনাস্থলেই ১০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে আবার ৭ জনের বাড়ি সন্দ্বীপে।

নিহতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন—আমিন সওদাগর, আরজু, রকি, বাবলু, শাহাবউদ্দিন, জুয়েল, রনি ও রাউজানের আলাউদ্দিন।

প্রত্যক্ষদর্শী সন্দ্বীপের বাসিন্দা সজীব চৌধুরী বলেন, আমরা একই এলাকায় থাকতাম। প্রতিদিনের মতো তারা সাগর থেকে মাছ ধরে প্রাইভেটকারে করে বাসায় ফিরছিলেন। তবে বাসা থেকে ১ ঘণ্টার দূরত্বে বিপরীত দিক থেকে আসা একটি মাছের গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। অনেকের শরীর ছিন্নভিন্ন হয়ে গেছে। নিহতদের মরদেহ দুকুম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com