1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা গুজব-অপপ্রচার রোধে দায়িত্বশীল হওয়ার আহ্বান ইউএনওর ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩ সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির শেরপুরে হেরোইনসহ যুবক আটক সংসদ ভবনে ফাটল ও চুইয়ে পড়ে বৃষ্টির পানি, স্পিকারের দৃষ্টি আকর্ষণ ঢাকায় কালিমার পতাকা অবমাননার প্রতিবাদে নালিতাবাড়ীতে মোটরসাইকেল শোভাযাত্রা পরীক্ষা ভারতে, কেন্দ্র আমিরাত: পরীক্ষার্থীর মাথায় হাত! আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব থাকতো না: মার্কিন রাষ্ট্রদূত

৫ ব্যাংক একীভূত করে হবে একটি, সরকার দেবে ২০ হাজার কোটি টাকা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : দুর্বল বা বিপদের মুখে থাকা পাঁচটি ব্যাংক একীভূত করে নতুন একটি শরিয়াহভিত্তিক ব্যাংক গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। নতুন এ ব্যাংকের মূলধন হিসেবে সরকার ২০ হাজার কোটি টাকার অর্থ সহায়তা দেবে। ব্যাংক পাঁচটি হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (পিএলসি), গ্লোবাল ইসলামী ব্যাংক (পিএলসি), ইউনিয়ন ব্যাংক (পিএলসি), এক্সিম ব্যাংক (পিএলসি) ও সোশ্যাল ইসলামী ব্যাংক (পিএলসি)।

নতুন এ ব্যাংকের দুটি নাম প্রস্তাব করা হয়েছে। এর একটি ইউনাইটেড ইসলামী ব্যাংক ও অপরটি সম্মিলিত ইসলামী ব্যাংক। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, প্রাথমিকভাবে প্রস্তাবিত নতুন ব্যাংকের জন্য ৪০ হাজার কোটি টাকার অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকার প্রয়োজন হবে। প্রস্তাবিত নতুন ব্যাংকের মূলধন বিষয়ে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী বেইল-ইন প্রক্রিয়ার মাধ্যমে বিদ্যমান প্রাতিষ্ঠানিক আমানতকারীদের ১৫ হাজার কোটি টাকার আমানত মূলধনের রূপান্তর ও অবশিষ্ট ২০ হাজার কোটি টাকা সরকার মূলধন হিসেবে দেবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com