1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা

শেখ হাসিনার সঙ্গে পাঁচ উপদেষ্টা হাত মিলিয়েছেন: রাশেদ খান

  • আপডেট টাইম :: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : শেখ হাসিনার সঙ্গে পাঁচজন উপদেষ্টা হাত মিলিয়েছেন এবং তারা শেখ হাসিনার সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীতে ঐক্যমত কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সামনে তিনি এমন অভিযোগ করেন।

রাশেদ খান বলেন, আমাদের আজকের আলোচনায় মনে হয়েছে, আমরা যেন নতুন করে আলোচনা শুরু করছি। অথচ আজ চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা ছিল। আমি দৃঢ়ভাবে বলেছি, শেখ হাসিনার সঙ্গে পাঁচজন উপদেষ্টা হাত মিলিয়েছে এবং তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। আজকের আলোচনা দেখে মনে হচ্ছে, আমরাও যেন শেখ হাসিনার সঙ্গে হাত মিলিয়ে ফেলেছি।

ঐক্যমত কমিশনের কয়েকটি দল আগের অবস্থান থেকে ইউটার্ন নিয়েছে অভিযোগ করে রাশেদ খান বলেন, গত বৈঠকে তারা বলেছিল একই দিনে জাতীয় নির্বাচন ও জুলাই জাতীয় সনদের পক্ষে গণভোট চায়। কিন্তু আজ তারা বলছে নির্বাচনের আগে গণভোট। এই ধরনের দ্বিচারিতা জনগণ পছন্দ করে না।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরও বলেন, আমাদের রাজনীতিবিদদের এই চরিত্র জনগণ অপছন্দ করে। সকালে এক কথা, বিকেলে আরেক কথা। আজকের আলোচনা দেখে মনে হচ্ছে আমরা সামনে না গিয়ে বরং আট মাস পিছিয়ে যাচ্ছি।

ঐক্যমত কমিশনের মধ্যে দলগুলোর মধ্যে আস্থা ও বিশ্বাসের ঘাটতি রয়েছে বলেই জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটের প্রস্তাব এসেছে উল্লেখ করে তিনি বলেন, যদি আমাদের মধ্যে আস্থা-বিশ্বাস থাকতো, তবে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নিলেই চলতো; গণভোটের দরকার হতো না।

রাশেদ খান আরও বলেন, আমরা নয়টি রাজনৈতিক দল বসে আলোচনা করেছি। কিন্তু আজকের বৈঠকে মতপার্থক্য দেখা গেছে। যদি এভাবে চলতে থাকে, আরও এক মাসেও কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com