1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

ধানের শীষ তো আপনাদের জন্মেরও আগের প্রতীক: এনসিপিকে রিজভী

  • আপডেট টাইম :: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

গাজীপুর : বিএনপি ধানের শীষকে ৪৮ বছর ধরে দলীয় প্রতীক হিসেবে ব্যবহার করছেন এবং এর আগে এটি মাওলানা ভাসানীর রাজনৈতিক দলের প্রতীক ছিল বলে মন্তব্য করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। শনিবার (১১ অক্টোবর) দুপুরে গাজীপুর মহানগর বিএনপির আয়োজনে ‘বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচি ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সময় তিনি এনসিপি নেতাদের উদ্দেশে বলেন, ‘শাপলা প্রতীক না দি‌লে ধা‌নের শীষ দেয়া যাবে না, এ ধরনের অযাচিত দাবি তু‌লে বিতর্ক সৃ‌ষ্টি করা হ‌চ্ছে। এ ধরনের ঘটনা চলমান থাক‌লে পরা‌জিত শ‌ক্তি সু‌যোগ পা‌বে। শাপলা জাতীয় ফুল ও জাতীয় প্রতীক। কেন আপনাদের প্রতীকের সঙ্গে ধানের শীষকে মেলাচ্ছেন?

‘ধানের শীষ তো আপনাদের জন্মেরও আগে বিএনপির দলীয় প্রতীক। এ নি‌য়ে কেন বিতর্ক তৈ‌রি হ‌চ্ছে। এসব কারণে একদি‌কে সময় নষ্ট; অন‌্যদি‌কে ঐক্যের স্প্রিরিট প্রতিহত হ‌চ্ছে।’

বিএনপি নেতা আরও বলেন, ‘এটা যেন বাড়ির আবদার, ছোট ভাই বলছে, যদি চকলেট আমাকে না দেয়া হয়, তাহলে বড় ভাইকেও দেয়া হবে না। ব্যাপারটা এরকম।’

রিজভী আরও ব‌লেন, মা‌টি‌তে যে রকম সুরঙ্গ করা যায়, সেভা‌বে অনেক সুরঙ্গ তৈ‌রির চেষ্টা করা হ‌চ্ছে, যা‌তে যি‌নি পা‌লি‌য়ে গে‌ছে, তা‌কে দে‌শে আনা যায়। এছাড়াও দে‌শের অভ্যন্তরেও নানা ষড়যন্ত্র করা হ‌চ্ছে, এ ষড়যন্ত্রকে মোকা‌বেলা কর‌তে সকল‌কেই ঐক্যবদ্ধ থাক‌তে হ‌বে।

সদস্য সংগ্রহের ব্যাপারে রিজভী ব‌লেন, কোনো চি‌হ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, মানু‌ষের মা‌ঝে ভীতি সঞ্চারকারী এবং কোনো অপরাধী বিএন‌পি‌তে নতুন সদস‌্য হ‌তে পার‌বে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com