1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা গুজব-অপপ্রচার রোধে দায়িত্বশীল হওয়ার আহ্বান ইউএনওর ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩ সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির শেরপুরে হেরোইনসহ যুবক আটক সংসদ ভবনে ফাটল ও চুইয়ে পড়ে বৃষ্টির পানি, স্পিকারের দৃষ্টি আকর্ষণ ঢাকায় কালিমার পতাকা অবমাননার প্রতিবাদে নালিতাবাড়ীতে মোটরসাইকেল শোভাযাত্রা পরীক্ষা ভারতে, কেন্দ্র আমিরাত: পরীক্ষার্থীর মাথায় হাত! আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব থাকতো না: মার্কিন রাষ্ট্রদূত

ঢাকা-ময়মনসিংহ রুটে বাস ধর্মঘট প্রত্যাহার

  • আপডেট টাইম :: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

ময়মনসিংহ : ঢাকা-ময়মনসিংহ রুটে বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে সব রুটে বাস চলবে। যাত্রী ও শ্রমিকদের ভোগান্তির কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হালুয়াঘাট উপজেলার প্রধান সমন্বয়কারী আবু রায়হানকে ইউনাইটেড পরিবহনের শ্রমিক লাঞ্ছিত করেছেন-এমন অভিযোগে এনসিপির নেতা-কর্মীরা ময়মনসিংহের মাসকান্দা বাস টার্মিনালে গত শুক্রবার সন্ধ্যা থেকে অবস্থান নেন। এ সময় তারা চার দফা দাবি জানান।

ইউনাইটেড বাস কাউন্টারের সামনে এনসিপি নেতা-কর্মীদের অবস্থান কর্মসূচি এবং এক শ্রমিককে পুলিশ হেফাজতে নেয়ার প্রতিবাদে শনিবার দুপুর ১২টা থেকে পরিবহনশ্রমিকেরা বিক্ষোভ করেন। ময়মনসিংহ-ঢাকা সড়কের দীঘারকান্দা বাইপাস এলাকায় তারা এ কর্মসূচি পালন করেন। এতে সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে পড়ে, দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com