1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা গুজব-অপপ্রচার রোধে দায়িত্বশীল হওয়ার আহ্বান ইউএনওর ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩ সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির শেরপুরে হেরোইনসহ যুবক আটক সংসদ ভবনে ফাটল ও চুইয়ে পড়ে বৃষ্টির পানি, স্পিকারের দৃষ্টি আকর্ষণ ঢাকায় কালিমার পতাকা অবমাননার প্রতিবাদে নালিতাবাড়ীতে মোটরসাইকেল শোভাযাত্রা পরীক্ষা ভারতে, কেন্দ্র আমিরাত: পরীক্ষার্থীর মাথায় হাত! আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব থাকতো না: মার্কিন রাষ্ট্রদূত

ইসির নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, অফিস সহকারী বরখাস্ত

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে চলমান কর্মচারী নিয়োগ পরীক্ষায় অবৈধ অর্থ গ্রহণ, জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে এক পরীক্ষার্থীকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাচন অফিসের এক কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

অভিযুক্ত কর্মচারী হলেন মো. আবু সুফিয়ান মোল্লা। তিনি সরাইল উপজেলা নির্বাচন অফিসে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কর্মরত ছিলেন।

অভিযোগ ও কর্তৃপক্ষের আদেশে বলা হয়েছে, আবু সুফিয়ান মোল্লার বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তিতে বিভাগীয় মামলা রুজুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপরাধের মাত্রা ও প্রকৃতি বিবেচনায় জনস্বার্থে তাকে সরকারি কর্ম থেকে বিরত রাখা সমীচীন বলে মনে করছে কর্তৃপক্ষ।

এই কারণে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯(১) অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত থাকাকালীন তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরপোষ ভাতা ও অন্যান্য আইনানুগ সুবিধা পাবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

আদেশে আরও বলা হয়েছে, কর্তৃপক্ষের নির্দেশক্রমে এবং জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। আদেশে যুগ্মসচিব (প্রশাসন ও অর্থ) ডি. এম. আতিকুর রহমান স্বাক্ষর করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com