1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা গুজব-অপপ্রচার রোধে দায়িত্বশীল হওয়ার আহ্বান ইউএনওর ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩ সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির শেরপুরে হেরোইনসহ যুবক আটক সংসদ ভবনে ফাটল ও চুইয়ে পড়ে বৃষ্টির পানি, স্পিকারের দৃষ্টি আকর্ষণ ঢাকায় কালিমার পতাকা অবমাননার প্রতিবাদে নালিতাবাড়ীতে মোটরসাইকেল শোভাযাত্রা পরীক্ষা ভারতে, কেন্দ্র আমিরাত: পরীক্ষার্থীর মাথায় হাত! আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব থাকতো না: মার্কিন রাষ্ট্রদূত

মিরপুরে রাসায়নিক গুদামে আগুন: ১৬ জনের মধ্যে ৭ জনের লাশ শনাক্ত

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : রাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মধ্যে ৭ জনের মরদেহ শনাক্ত করেছেন তাদের স্বজনেরা।

শনাক্ত মরদেহগুলো ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে রূপনগর থানা-পুলিশ।

বুধবার (১৫ অক্টবর) সকালে রূপনগর থানার ওসি (তদন্ত) মোখলেছুর রহমান বলেন, ‘আমাদের কাছে এখন পর্যন্ত ৭টি মরদেহের দাবিদার এসেছে। জানতে পেরেছি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও আরও কয়েকটি মরদেহের দাবিদার উপস্থিত হয়েছেন। সব মরদেহ যাচাই-বাছাই শেষে ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। এ ছাড়া স্বজনদেরও ডিএনএ নমুনা রাখা হবে। এরপর যেগুলো শনাক্ত করা সম্ভব হবে, সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

তিনি আরও জানান, রাতেই সব মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এখন ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহের কাজ শেষ হলেই হস্তান্তরের কার্যক্রম শুরু হবে।

এর আগে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মিরপুরের রূপনগরে একটি রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় ভয়াবহ আগুন লাগে। এতে ১৬ জনের মৃত্যু হয় এবং ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন আরও তিনজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com