1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা গুজব-অপপ্রচার রোধে দায়িত্বশীল হওয়ার আহ্বান ইউএনওর ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩ সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির শেরপুরে হেরোইনসহ যুবক আটক সংসদ ভবনে ফাটল ও চুইয়ে পড়ে বৃষ্টির পানি, স্পিকারের দৃষ্টি আকর্ষণ ঢাকায় কালিমার পতাকা অবমাননার প্রতিবাদে নালিতাবাড়ীতে মোটরসাইকেল শোভাযাত্রা পরীক্ষা ভারতে, কেন্দ্র আমিরাত: পরীক্ষার্থীর মাথায় হাত! আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব থাকতো না: মার্কিন রাষ্ট্রদূত

কথার কথা নয়, ফেব্রুয়ারিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বুধবার (১৫ অক্টোবর) পুনর্ব্যক্ত করেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ই ফেব্রুয়ারিতে আয়োজন করা হবে। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। তার জন্য যা করা লাগে, আমরা সাধ্য অনুযায়ী সব কিছু করব এতে কোনো কম্প্রোমাইজ হবে না। তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি উদ্দেশ্য করে আরও বলেন, আপনারা যেভাবে সবাই মিলে জাতীয় সনদ তৈরি করেছেন, সরকারের দায়িত্ব হলো সেই সনদকে ভিত্তি করে উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জাতীয় নির্বাচন পেছানো যাবে না বলে জোর দিয়ে বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন করতে হবে, এর কোনো বিকল্প নেই। তিনি প্রধান উপদেষ্টাকে সতর্ক করে বলেন, তাদের সমর্থন সীমাহীন নয় এটি কন্ডিশনাল এবং একটি সীমারেখা রয়েছে। সালাহউদ্দিন আরও বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক অবনতি না হওয়াই আমাদের ইচ্ছা নির্বাচনকে সামনে রেখে কোনো ঝুঁকিতে পড়তে চাই না।

সালাহউদ্দিন বলেন, আমরা চাই আপনার সঙ্গে প্রতিরক্ষার বাহিনীর সম্পর্কের অবনতি না হোক, রাষ্ট্রের ব্যালান্স রাখতে হবে। আমরা নির্বাচনকে সামনে রেখে কোনো ঝুঁকির মধ্যে পড়তে চাই না, আমরা এটা মোকাবেলা কর‍তে পারবো না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com