1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা গুজব-অপপ্রচার রোধে দায়িত্বশীল হওয়ার আহ্বান ইউএনওর ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩ সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির শেরপুরে হেরোইনসহ যুবক আটক সংসদ ভবনে ফাটল ও চুইয়ে পড়ে বৃষ্টির পানি, স্পিকারের দৃষ্টি আকর্ষণ ঢাকায় কালিমার পতাকা অবমাননার প্রতিবাদে নালিতাবাড়ীতে মোটরসাইকেল শোভাযাত্রা পরীক্ষা ভারতে, কেন্দ্র আমিরাত: পরীক্ষার্থীর মাথায় হাত! আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব থাকতো না: মার্কিন রাষ্ট্রদূত

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের ৩ ক্রিকেটার নিহত, সিরিজ প্রত্যাখ্যান

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় কমপক্ষে তিনজন আফগান ক্রিকেটার নিহত হয়েছেন। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে, পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশের উরগন জেলা থেকে তারা শরানা শহরে একটি প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিলেন।

এসিবি নিহতদের পরিচয় জানিয়েছে ‘কবির, সিবগাতুল্লাহ ও হারুন’ হিসেবে। হামলায় আরও পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। বোর্ডের এক বিবৃতিতে বলা হয়, ‘উরগনে ফিরে আসার পর এক সমাবেশে তারা লক্ষ্যবস্তুতে পরিণত হন। এটি পাকিস্তানি সরকারের পরিচালিত এক কাপুরুষোচিত হামলা।’

এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড আগামী মাসে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে নির্ধারিত ত্রিদেশীয় সিরিজ থেকে নাম প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। বিবৃতিতে বোর্ড জানায়, ‘পাকতিকা প্রদেশের উরগন জেলার সাহসী ক্রিকেটারদের শহিদ হওয়ার এই মর্মান্তিক ঘটনায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে। নিহতদের প্রতি সম্মান জানিয়ে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান।’

রশিদ আরও বলেন, ‘বেসামরিক স্থাপনায় এমন বর্বরোচিত হামলা সম্পূর্ণ অনৈতিক ও মানবাধিকার লঙ্ঘনের শামিল। এই অন্যায় আক্রমণগুলো আন্তর্জাতিকভাবে কঠোর নিন্দার দাবি রাখে।’

তিনি এসিবির সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে লিখেছেন, ‘নিরপরাধ প্রাণ হারানোর প্রেক্ষিতে পাকিস্তানের বিপক্ষে আসন্ন ম্যাচগুলো থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। এই কঠিন সময়ে আমাদের জাতীয় মর্যাদা সর্বাগ্রে থাকা উচিত।’

আরেক আন্তর্জাতিক ক্রিকেটার মোহাম্মদ নবী বলেন, ‘এটি কেবল পাকতিকার নয়, গোটা আফগান ক্রিকেট পরিবার ও পুরো জাতির জন্য এক গভীর ট্র্যাজেডি।’

আফগান আন্তর্জাতিক পেসার ফজলহক ফারুকি ফেসবুকে লিখেছেন, ‘নিরীহ বেসামরিক মানুষ ও ঘরোয়া ক্রিকেটারদের ওপর এ হত্যাযজ্ঞ এক জঘন্য ও ক্ষমার অযোগ্য অপরাধ।’

আফগান গণমাধ্যমের তথ্যমতে, শুক্রবার পাকিস্তান আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ধারাবাহিক বিমান হামলা চালায়। আফগান সরকার জানায়, এই হামলার মাধ্যমে ইসলামাবাদ দুই দেশের মধ্যে সদ্য হওয়া অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে।

তোলোনিউজ–এর বরাতে জানা যায়, উরগন ও বারমাল জেলায় বসতবাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়, যাতে বহু বেসামরিক হতাহত হয়।

এই প্রাণঘাতী হামলাগুলো এমন সময় ঘটেছে, যখন দুই দেশের মধ্যে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি কার্যকর ছিল। সংঘাত নিরসনে চলমান দোহা আলোচনার মেয়াদ পর্যন্ত যুদ্ধবিরতি বাড়ানোর প্রস্তাব দিয়েছিল পাকিস্তান। কাবুল সে প্রস্তাব মেনে নিয়েছে বলে জানানো হয়েছে। শনিবার দোহায় দুই পক্ষের মধ্যে এ সংলাপ শুরু হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com