1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা

ইসি মেরুদণ্ডহীন, অবাধ নির্বাচন সম্ভব নয়: হাসনাত আব্দুল্লাহ

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

ঢাকা : বর্তমান নির্বাচন কমিশন (ইসি) মেরুদণ্ডহীন। তাদের দিয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রোববার (১৯ অক্টোবর) প্রতীক নিয়ে ইসি সচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

এর আগে সকাল ১১টার দিকে প্রতীক নিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবের সিনিয়র সচিবের সঙ্গে বৈঠক করেন এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল।

হাসনাত আবদুল্লাহ বলেন, যে মার্কাগুলো দেয়া হয়েছে বিভিন্ন সময়, কোন নীতিমালার ভিত্তিতে সেগুলো দেয়া হয়েছে, সেটারও কোনও স্পষ্ট নীতিমালা নেই। অর্থাৎ, নির্বাচন কমিশন, মধ্যযুগীয় বর্বর যে শাসনব্যবস্থা দেখতাম; যেখানে রাজা যেভাবে ইচ্ছা আইন প্রণয়ন করে, সেভাবেই সেটা বাস্তবায়ন করে। নির্বাচন কমিশনের আচার-আচরণে আমরা এ ধরনের, আমি বলছি না যে তারা এটা করছে বা তাদের ইচ্ছা আছে, কিন্তু আমরা দেখছি মধ্যযুগীয় রাজা বাদশাহদের আচার-আচরণের সঙ্গে তাদের একটা সাদৃশ্য রয়েছে।

তিনি বলেন, আমরা দেখেছি নির্বাচন কমিশন স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিচ্ছে। যতক্ষণ না নির্বাচন কমিশন আইনগত জায়গা থেকে কথা না বলবে, আমরা ধরে নেবো এ সিদ্ধান্তগুলো, ধরে নেয়ার বিষয় না; এটি এখন স্পষ্ট, এ সিদ্ধান্তগুলো আমাদের কাছে মনে হচ্ছে চাপিয়ে দেয়া। নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোলটা আসলে অন্য জায়গায়।

হাসনাত আব্দুল্লাহ ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন- দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মূসা। প্রধান নির্বাচন কমিশনার ইসিতে অনুপস্থিত থাকায় কমিশন সচিবের সঙ্গেই বৈঠক করেন তারা।

জানা গেছে, প্রতীক ইস্যুতে কমিশনকে সিদ্ধান্ত জানানোর শেষ দিন আজ। শাপলা প্রতীকের জন্য অনড় অবস্থানে থাকা দলটিকে বিকল্প প্রতীক নিতে বলেছিল নির্বাচন কমিশন। সে বিষয়ে আলোচনা করতেই ইসির সঙ্গে বৈঠক করেছে দলটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com