1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা গুজব-অপপ্রচার রোধে দায়িত্বশীল হওয়ার আহ্বান ইউএনওর ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩ সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির শেরপুরে হেরোইনসহ যুবক আটক সংসদ ভবনে ফাটল ও চুইয়ে পড়ে বৃষ্টির পানি, স্পিকারের দৃষ্টি আকর্ষণ ঢাকায় কালিমার পতাকা অবমাননার প্রতিবাদে নালিতাবাড়ীতে মোটরসাইকেল শোভাযাত্রা পরীক্ষা ভারতে, কেন্দ্র আমিরাত: পরীক্ষার্থীর মাথায় হাত! আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব থাকতো না: মার্কিন রাষ্ট্রদূত

চট্টগ্রাম বন্দরে যানবাহনে বাড়তি মাশুল স্থগিত

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরে ভারী যানবাহনের প্রবেশে বাড়তি মাশুল প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ। পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠকে আগের মাশুল বহাল রেখে গাড়ি চলাচল পুনরায় চালুর সিদ্ধান্ত হয়। কর্মবিরতিতে ৬টি জাহাজ রপ্তানি পণ্য ছাড়াই বন্দর ছেড়ে যায়। রোববার (১৯ অক্টোবর) দুপুরে বন্দর চেয়ারম্যানের সভাপতিত্বে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক জানান, শুধুমাত্র পরিবহনের বর্ধিত মাশুল স্থগিত থাকবে। পুরোনো মাশুলেই যানবাহন বন্দরে প্রবেশ করতে পারবে। মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানোর পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ১৫ অক্টোবর চট্টগ্রাম বন্দরে ভারী গাড়ি প্রবেশের ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা করায় শনিবার থেকে কনটেইনার পরিবহনের ট্রেইলার, ট্রাক ও কাভার্ড ভ্যান বন্ধ রাখেন মালিক-শ্রমিকরা।

এদিকে কর্মবিরতির কারণে শনি ও রোববার এক হাজার একক কনটেইনার রপ্তানি পণ্য না নিয়েই বন্দর ছেড়েছে ৬টি জাহাজ। শনিবার থেকে কন্টেইনারবাহী যান চলাচল বন্ধ থাকায় বন্দরে সৃষ্টি হয় অচলাবস্থা। দাবি আদায়ে সরকারকে ৭ দিনের আল্টিমেটাম দেয় পোর্ট ইউজার্স ফোরাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com