1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা গুজব-অপপ্রচার রোধে দায়িত্বশীল হওয়ার আহ্বান ইউএনওর ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩ সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির শেরপুরে হেরোইনসহ যুবক আটক সংসদ ভবনে ফাটল ও চুইয়ে পড়ে বৃষ্টির পানি, স্পিকারের দৃষ্টি আকর্ষণ ঢাকায় কালিমার পতাকা অবমাননার প্রতিবাদে নালিতাবাড়ীতে মোটরসাইকেল শোভাযাত্রা পরীক্ষা ভারতে, কেন্দ্র আমিরাত: পরীক্ষার্থীর মাথায় হাত! আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব থাকতো না: মার্কিন রাষ্ট্রদূত

১ নভেম্বর থেকে সেন্ট মার্টিনে যেতে পারবেন পর্যটকরা

  • আপডেট টাইম :: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

দীর্ঘ নয় মাস পর আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। আগামী ১ নভেম্বর থেকে পর্যটকরা দ্বীপে যেতে পারবেন বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “পহেলা নভেম্বর থেকে সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াতের অনুমতি দেওয়া হবে। তবে তারা সেখানে রাতযাপন করতে পারবেন কি না—সে বিষয়ে পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশে পরিবেশ সংরক্ষণে গত নয় মাস ধরে সেন্ট মার্টিনে পর্যটকদের প্রবেশ বন্ধ ছিল। এর ফলে দ্বীপের পর্যটন ব্যবসা স্থবির হয়ে পড়ে, বন্ধ হয়ে যায় পর্যটকবাহী জাহাজ চলাচলও।

সরকার জানিয়েছিল, সেন্ট মার্টিনের নাজুক জীববৈচিত্র্য ও সামুদ্রিক পরিবেশ রক্ষার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পাশাপাশি দ্বীপটিকে স্থানীয় জনগণকেন্দ্রিক, টেকসই ও পরিবেশবান্ধব পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com