1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা গুজব-অপপ্রচার রোধে দায়িত্বশীল হওয়ার আহ্বান ইউএনওর ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩ সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির শেরপুরে হেরোইনসহ যুবক আটক সংসদ ভবনে ফাটল ও চুইয়ে পড়ে বৃষ্টির পানি, স্পিকারের দৃষ্টি আকর্ষণ ঢাকায় কালিমার পতাকা অবমাননার প্রতিবাদে নালিতাবাড়ীতে মোটরসাইকেল শোভাযাত্রা পরীক্ষা ভারতে, কেন্দ্র আমিরাত: পরীক্ষার্থীর মাথায় হাত! আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব থাকতো না: মার্কিন রাষ্ট্রদূত

জুলাই অভ্যুত্থানে ৮৩৭ হত্যা মামলা, অধিকাংশ যাচ্ছে দ্রুত বিচার ট্রাইব্যুনালে

  • আপডেট টাইম :: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানকালে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা ৮৩৭টি মামলার (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন ৪৫টি ছাড়া) অধিকাংশই যাবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। সোমবার (২০ অক্টোবর) আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ ছাড়া হত্যাসহ অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় প্রসিকিউশনের কার্যক্রম সুষ্ঠু-গতিশীল করতে বিশেষ কমিটি কাজ করবে। সোমবার (২০ অক্টোবর) আইন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী সরকারের নির্দেশে জুলাই অভ্যুত্থানকালে দেশব্যাপী ছাত্র-জনতার বিরুদ্ধে হত্যার অভিযোগে মোট ৮৩৭টি মামলা রেকর্ড হয়েছে। এর মধ্যে ১৯টি হত্যা মামলার অভিযোগপত্র ইতিমধ্যে দাখিল করেছে পুলিশ, যেগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন ২০০০-এর ১০ ধারা অনুযায়ী বিচার হবে। পাশাপাশি হত্যাসহ অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগে দায়ের করা মামলাগুলোর প্রসিকিউশনের কার্যক্রম সুষ্ঠু ও গতিশীল করার লক্ষ্যে আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে আইন মন্ত্রণালয়।

এ কমিটির কাজ হবে তিনটি। এগুলো হলো জুলাই গণ-অভ্যুত্থানকালে দেশব্যাপী ছাত্র-জনতার আন্দোলন দমনের উদ্দেশ্যে সংঘটিত হত্যাসহ অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগে দায়ের করা মামলার পূর্ণাঙ্গ তালিকা সংগ্রহ করা (মামলার বর্তমান পর্যায় উল্লেখসহ)। এ রকম মামলার মধ্যে যেসব মামলায় অভিযোগপত্র দাখিল হয়েছে, সেসব মামলায় (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা ছাড়া) প্রসিকিউশনের কার্যক্রম পরিচালনায় বিদ্যমান সমস্যা চিহ্নিত করা (যদি থাকে), এই সমস্যা নিরসনে প্রয়োজনীয় সুপারিশ সরকারের কাছে পাঠানো। আর কমিটি তার কার্যক্রম বিষয়ে ভুক্তভোগী পরিবার ও দেশবাসীকে সময়ে সময়ে অবহিত করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com